News Flash

  • Home
  • খেলা
  • যথাযোগ্য মর্যাদায় রাজ্যের সর্বত্রই দপ্তরের উদ্যোগে ক্রীড়া দিবস উদযাপিত

যথাযোগ্য মর্যাদায় রাজ্যের সর্বত্রই দপ্তরের উদ্যোগে ক্রীড়া দিবস উদযাপিত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। সারা দেশের সঙ্গে রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় জাতীয় ক্রীড়া দিবস উদযাপিত হয়েছে। হকির জাদুকর ধ্যান চাঁদের জন্মদিন উপলক্ষে এই দিনটি সারাদেশেই জাতীয় ক্রীড়া দিবস হিসেবে পালিত হয়ে আসছে। অন্যান্য বারের মতো এবারও আজ, বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া দিবস উদযাপন উপলক্ষে রাজ্য যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়িত করা হয়েছে। গত ২০২৩-২৪ বর্ষের জাতীয় স্তরের খেলাধুলায় সফল খেলোয়াড়দের সংবর্ধিত করা হয়েছে। রাজধানীর এন এস আর সিসি তে আয়োজিত উৎসাহ উদ্দীপনা পূর্ণ এক বিশেষ অনুষ্ঠানে চীফ মিনিস্টার ডেভেলপমেন্ট স্কিমে খেলোয়ারদের অর্থ রাশিতে সম্মানিত করা হয়েছে। বেশ কয়েকজন কোচকেও সংবর্ধিত করা হয়েছে। এই অনুষ্ঠানে  ক্রীড়া সচিব, অধিকর্তা, সহ দপ্তরের আধিকারিক এবং বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব প্রমূখ উপস্থিত ছিলেন ।‌ রাজ্যব্যাপী বিভিন্ন ইভেন্টে খেলাধুলাও অনুষ্ঠিত হয়েছে। আগরতলায় ফুটবল, ভলিবল, সুইমিং, কাবাডি ও হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিকেল তিনটায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে আগরতলা প্রেসক্লাব ফুটবল টিম ও ক্রীড়া দপ্তরের টিমের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সাড়ে তিনটায় এডি নগর পুলিশ হকি গ্রাউন্ডে একটি প্রদর্শনী হকি ম্যাচও অনুষ্ঠিত হয়েছে। মহকুমা এবং জেলা স্তরে ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের অর্থানুকূল্যে বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়েছে। এনএসআরসিসি-র বিভিন্ন ইভেন্টের সেন্টারগুলোর পাশাপাশি ত্রিপুরা স্পোর্টস স্কুল সমূহেও খেলাধুলা অনুষ্ঠিত হয়েছে। বাধারঘাটস্থিত ত্রিপুরা স্পোর্টস স্কুলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মিউজিকাল চেয়ার প্রতিযোগিতায় মহিলাদের বিভাগে ভারতী নিগম প্রথম, বনশ্রী দেবনাথ দ্বিতীয় এবং সীমা সাহা তৃতীয় স্থান পেয়েছে।

Releated Posts

অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…

ByByNews Desk Jun 23, 2026

অসমের ৪০ হাজারেরও বেশি স্কুলে অলিম্পিক মূল্যবোধ শিক্ষা কর্মসূচি চালু হবে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২২ জুন : শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে শৃঙ্খলা, দলগত কাজ এবং জীবনদক্ষতা গড়ে তোলার…

ByByNews Desk Jun 22, 2026

নৃপেন্দ্র কুমার রায় মেমোরিয়াল অকশন ব্রিজ টুর্নামেন্টের শুভ সূচনা, অংশ নিচ্ছে ২৮টি দল

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২২ জুন : উত্তর ত্রিপুরার ধর্মনগরের কালীদিঘীর উত্তর পাড়স্থিত প্রবীণ অঙ্গনে ধর্মনগর অকশন ব্রিজ কমিটির…

ByByTaniya Chakraborty Jun 22, 2026

উদীয়মান ক্রিকেটারদের জন্য বড় মঞ্চ হবে অসম প্রিমিয়ার লিগ: মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২১ জুন : সদ্য চালু হওয়া অসম প্রিমিয়ার লিগ (এপিএল) রাজ্যের উদীয়মান ক্রিকেটারদের প্রতিভা তুলে ধরার একটি…

ByByNews Desk Jun 22, 2026
Scroll to Top