News Flash

  • Home
  • খেলা
  • জাতীয় ক্রীড়া দিবস উদযাপন উপলক্ষে প্রেসক্লাব, ক্রীড়া দপ্তরের প্রীতি ফুটবল
Image

জাতীয় ক্রীড়া দিবস উদযাপন উপলক্ষে প্রেসক্লাব, ক্রীড়া দপ্তরের প্রীতি ফুটবল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ আগস্ট।। জাতীয় ক্রীড়া দিবস উদযাপন উপলক্ষে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের আয়োজনে আজ, বৃহস্পতিবার এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের ফুটবল টিম, আগরতলা প্রেস ক্লাবের ফুটবল টিমের মধ্যে এই প্রীতি ফুটবল ম্যাচ বিকেল সাড়ে ৩টায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে, অ্যাস্ট্রোটার্ফে অনুষ্ঠিত হয়েছে। উপভোগ্যকর প্রীতি ম্যাচ হলেও ডি.ওয়াই.এ.এস টিম ২-১ গোলে জয়ী হয়েছে। প্রথমার্ধেই ডিওয়াইএএস ধীরু দেববর্মার জোড়া গোলে এগিয়েছিল। দ্বিতীয়ার্ধে আগরতলা প্রেসক্লাবের সন্তোষ গোপ একমাত্র গোলটি করে ব্যবধান কমিয়ে আনে। খেলা শুরুর আগে এক বিশেষ অনুষ্ঠানে আগরতলা প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য সংক্ষিপ্ত ভাষণে ডিওয়াইএএস-এর এই উদ্যোগের ভূয়ষী প্রশংসা করে নিয়মিত তা জারি রাখার আহ্বান জানান। এদিকে, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ উনার ভাষণে রাজ্য ক্রীড়ার মানোন্নয়ন ও প্রসারে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম বলে উল্লেখ করে ধন্যবাদ জ্ঞাপন করেন। ‌স্বাগত ভাষণ রাখেন ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের জয়েন্ট সেক্রেটারি অপু রায়। অনুষ্ঠানে আগরতলা প্রেস ক্লাবের জয়েন্ট সেক্রেটারি কমল চৌধুরী এবং কার্যকরী কমিটির সদস্য মনীষ লোধ সহ অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। ডিওয়াইএএসএর পক্ষ থেকে দু-দলের খেলোয়াড়দের হাতে স্মারক উপহার ও প্রশংসাপত্র তুলে দেন। দু-দলের হয়ে যাঁরা খেলেছেন: ডিওয়াইএএস – রাজকুমার দাস, সুজন সরকার, মানিক সূত্রধর, ধীরু দেববর্মা, সমরজিৎ দেববর্মা, জ্যাকব দেববর্মা, বেণু দেব, রাজেশ রায়চৌধুরী, রতন দাস, জিতেন দেববর্মা, আশিস দেববর্মা, সুশান্ত দেববর্মা, ফনি চাকমা, প্রদীপ দাস, পুরিপ্রসাদ দেববর্মা ও শুভেনজিৎ সিনহা। আগরতলা প্রেসক্লাব: সন্তোষ গোপ, মেঘধন দেব, অনির্বাণ দেব, প্রসেনজিৎ সাহা, সুব্রত দেবনাথ, সুমিত সিংহ, মিল্টন ধর, অনিমেষ শর্মা, অভিষেক দেববর্মা, অরিন্দম চক্রবর্তী, জাকির হোসেন, সুমন সাহা, অলক চৌধুরী, শান্তনু বণিক, বিষ্ণুপদ বণিক, সিশান চক্রবর্তী ও সুপ্রভাত দেবনাথ। প্রেস ক্লাবের স্পোর্টস কমিটির কনভেনার এক বিবৃতিতে এ খবর জানিয়েছেন।

Releated Posts

এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ে কোয়ার্টার ফাইনালে প্রিয়া ঘাংহাসের দাপুটে জয়, নিশ্চিত পদক

নিশিও, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে তাজিকিস্তানের মিজগোনা সামাদোভাকে ৫-০ ব্যবধানে হারিয়ে…

ByByNews Desk Sep 28, 2026

এশিয়ান গেমসে রুপোজয়ী অভয় সিংকে ৫০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের

চেন্নাই, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানে অনুষ্ঠিত ২০তম এশিয়ান গেমসে পুরুষদের সিঙ্গলসে রুপোর পদকজয়ী স্কোয়াশ খেলোয়াড় অভয় সিংকে ৫০…

ByByNews Desk Sep 27, 2026

গ্রাম থেকে হকি প্রতিভা খুঁজে বের করার উদ্যোগের প্রশংসা মোদির

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): দেশের প্রত্যন্ত গ্রাম ও দূরবর্তী এলাকা থেকে প্রতিভাবান ক্রীড়াবিদদের খুঁজে বের করে তাঁদের যথাযথ…

ByByNews Desk Sep 27, 2026

এশিয়ান গেমস: পুরুষদের স্কিটে ব্রোঞ্জ ভারতের, ব্যক্তিগত ফাইনালে অনন্তজিৎ

নাগোয়া, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমস ২০২৬-এ শুটিংয়ে ভারতের পদক সংখ্যা আরও বাড়ল। পুরুষদের স্কিট টিম ইভেন্টে অলিম্পিয়ান…

ByByNews Desk Sep 23, 2026
Scroll to Top