News Flash

  • Home
  • ত্রিপুরা
  • খাদ্য আন্দোলনের শহীদদের স্মরণে শহীদান দিবস পালিত
Image

খাদ্য আন্দোলনের শহীদদের স্মরণে শহীদান দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ আগস্ট: খাদ্য আন্দোলনের শহীদদের স্মরণে বৃহস্পতিবার আগরতলায় ছাত্র যুব ভবনে শহীদান দিবস পালন করে বাম ছাত্র যুব সংগঠন। ১৯৬৬ সালে খাদ্য আন্দোলনে শহীদ হয়েছিলেন দিলীপ,  তরুণ, অরবিন্দ। পাশাপাশি ১৯৯০ সালের গণতন্ত্র রক্ষার লড়াইয়ে ঘাতক বাহিনীর হাতে শহীদ হন রাজ্যেশ্বর, সুমিত্রারা।

তাদের স্মরণে বৃহস্পতিবার আগরতলায় ছাত্র যুব ভবনে বাম ছাত্র যুব সংগঠনের উদ্যোগে
শহীদান দিবস পালন পালন করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, খাদ্য আন্দোলন করতে গিয়ে শহীদের মৃত্যুবরণ করতে হয়েছিল দিলীপ তরুণ অরবিন্দদের। এছাড়া আমাদের রাজ্যে গণতন্ত্র রক্ষার লড়াইয়ে আন্দোলন করতে গিয়ে ১৯৯০ সালে প্রাণ হারিয়েছিলেন রাজেশ্বর সুমিত্রা। তাদের চির স্মরণীয় করে রাখতেই ছাত্র যুব ভবনে শহীদান দিবসের আয়োজন করা হয়।

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top