News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কলাছড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপ প্রধান  পরিবর্তনের দাবিতে পঞ্চায়েতে তালা ঝুলিয়ে পথ অবরোধ
Image

কলাছড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপ প্রধান  পরিবর্তনের দাবিতে পঞ্চায়েতে তালা ঝুলিয়ে পথ অবরোধ

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ২৯ আগস্ট: দুর্গা চৌমুহনী আরডি ব্লকের অন্তর্ভুক্ত কলাছড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপ প্রধান পদ পরিবর্তন নিয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে কলাছড়ি পঞ্চায়েতে তালা ঝুলিয়ে কমলপুর –আমবাসা রাস্তার পঞ্চায়েত অফিসের সামনে পথ অবরোধ করে বিক্ষুব্ধ বিজেপি দলের নেতা কর্মীরা।

কলাছড়ি পঞ্চায়েতের বিক্ষুব্ধ বিজেপি কর্মীদের বক্তব্য, আজ কলাছড়ি গ্রাম পঞ্চায়েতে শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল। কমলপুর মন্ডল থেকে কলাছড়ি গ্রাম পঞ্চায়েতে প্রধান মনোনীত করে দ্রৌপদী মালাকার, উপ প্রধান মনোনীত করা হয় নিবাস দাস কে। মন্ডলের মনোনীত প্রধান,উপ প্রধান কলাছড়ি গ্রাম পঞ্চায়েতের বিজেপি মানতে নারাজ। তাদের দাবি ছিল কলাছড়ি গ্রাম পঞ্চায়েতে মায়া রানী সরকার কে প্রধান এবং সুব্রত দাস কে উপ প্রধান করা হোক। কিন্তু, কমলপুর মন্ডল তাদের দাবি মানেনি।

কলাছড়ি গ্রাম পঞ্চায়েতের গ্রামবাসীদের বক্তব্য, মন্ডল যাদের নাম প্রধান,উপ প্রধান মনোনীত করেছেন উনারা এর আগে কলাছড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান,উপ প্রধান ছিল। এরা নাকি পঞ্চায়েত চালিয়েছেন দুর্নীতির মাধ্যমে। তাই গ্রামের বিজেপি প্রধান,উপ প্রধান পরিবর্তন চেয়ে অবরোধ তা নাহলে জনগন চালাবে পঞ্চায়েত জানালেন এক অবরোধকারী।

Releated Posts

রেলস্টেশনে ২২ কেজি গাঁজাসহ ধৃত বিহারের বাসিন্দা, আগরতলা আদালতের রায়ে ১০ বছরের জেল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই:  রাজ্যে মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল বিচারব্যবস্থা ও রেল পুলিশ। আগরতলা রেলওয়ে স্টেশন…

ByByReshmi Debnath Jul 28, 2026

সবাই মিলে পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে হবে: রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: পরিবেশ রক্ষায় শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, বরং সংরক্ষণের চর্চা শুরু হতে হবে…

ByByReshmi Debnath Jul 28, 2026

পানীয় জলের দাবিতে বড়মুড়া হাতাইকতরে জাতীয় সড়ক অবরোধ, বিক্ষোভে সামিল গ্রামবাসীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: দীর্ঘদিন ধরে পানীয় জলের সংকটে অতিষ্ঠ হয়ে এবার জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে…

ByByReshmi Debnath Jul 28, 2026

আগরতলার তুলসীবতী মারুতি স্ট্যান্ডে গাড়িচালককে প্রাণনাশের হুমকির অভিযোগ, বিজেপির যুবনেতার বিরুদ্ধে থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই:  আগরতলার তুলসীবতী মারুতি স্ট্যান্ডকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। এক গাড়িচালকের অভিযোগের ভিত্তিতে বিজেপির…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top