News Flash

  • Home
  • দিনের খবর
  • মন্তব্য বিকৃত করা হয়েছে, দাবি মমতার; বিঁধলেন বিজেপিকেও
Image

মন্তব্য বিকৃত করা হয়েছে, দাবি মমতার; বিঁধলেন বিজেপিকেও

কলকাতা, ২৯ আগস্ট (হি.স.): তাঁর মন্তব্য বিকৃত করা হয়েছে, এমনটাই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নিজের এক্স হ্যান্ডেলে রামকৃষ্ণ পরমহংস দেবের উক্তি থেকে “ফোঁস” – শব্দ চয়ন ব্যবহার করেন তিনি। গতকাল কলকাতা ময়দানে গান্ধী মূর্তির পাদদেশে বক্তব্য রাখছিলেন মমতা। উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মুখ্যমন্ত্রী। ছাত্র পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আর জি কর হাসপাতালের বর্তমান পরিস্থিতি সম্পর্ক বক্তব্য রাখেন, চিকিৎসকদের কাজে ফেরার অনুমতি জানান। একইসঙ্গে হুঁশিয়ারিও দেন ডাক্তারদের।মমতার অভিযোগ, তাঁর মন্তব্য বিভিন্ন সংবাদপত্র, বৈদ্যুতিক প্রচার মাধ্যমে ও সোশ্যাল মিডিয়াতে অন্য ভাবে ব্যাখ্যা করা হয়েছে। মমতা এক্স হ্যান্ডেলে লিখেছেন, “বিজেপির বিরুদ্ধে বরাবর যেমন বলে থাকি অন্যথা করা হয় নি। এ রাজ্যের গণতন্ত্রের প্রতি তাদের হস্তক্ষেপ মেনে নেওয়া যায় না। একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় বিজেপি। আঘাত হানছে। লাগাতার চেষ্টা করছে।”এ নিয়ে সংবাদ মাধ্যমেরও সমালোচনা করেন তিনি। মুখ্যমন্ত্রী ওই টুইটে আরও লেখেন, আরজিকর হাসপাতালে যে আন্দোলন চলছে তা ন্যায্য। সহমর্মিতা রয়েছে ওই আন্দোলনের প্রতি। সংশ্লিষ্ট চিকিৎসক ও তাদের আন্দোলনের প্রতি একটিও শব্দ ব্যবহার করা হয় নি। পুরোপুরিভাবে তাদের ওই আন্দোলনকে সমর্থন করেন তিনি জানান মমতা। কোনওরকম হুমকি দেওয়া হয়নি তাদের প্রতি। এই জন্য দোষারোপ করা হচ্ছে। এই অভিযোগ সম্পূর্ণরূপে ভিত্তিহীন।

Releated Posts

সশস্ত্র নকশালবাদ দুর্বল হয়েছে, ‘মানসিক নকশালদের’ বিচ্ছিন্ন করতে হবে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৪ আগস্ট (আইএএনএস): সশস্ত্র নকশালবাদকে উল্লেখযোগ্যভাবে দুর্বল করতে ভারত সফল হয়েছে বলে দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Aug 15, 2026

‘আত্মনির্ভর ভারত’ অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেমিকন্ডাক্টর ক্ষেত্রে জোর মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): দেশের অগ্রগতির জন্য ‘আত্মনির্ভর ভারত’ গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 15, 2026

বিশ্বে ভারতের মর্যাদা বাড়ছে, ৪০ দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের প্রভাব ও মর্যাদা ক্রমশ বাড়ছে এবং বিশ্বে ভারত এখন ব্যাপকভাবে গ্রহণযোগ্য…

ByByNews Desk Aug 15, 2026

রাষ্ট্রপতি মুর্মুর ভাষণ দেশের শক্তি ও আকাঙ্ক্ষার প্রতিফলন: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৪ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর জাতির উদ্দেশে দেওয়া ভাষণকে দেশের শক্তি ও সাধারণ…

ByBySandeep Biswas Aug 14, 2026
Scroll to Top