কলকাতা, ২৯ আগস্ট (হি.স.): তাঁর মন্তব্য বিকৃত করা হয়েছে, এমনটাই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নিজের এক্স হ্যান্ডেলে রামকৃষ্ণ পরমহংস দেবের উক্তি থেকে “ফোঁস” – শব্দ চয়ন ব্যবহার করেন তিনি। গতকাল কলকাতা ময়দানে গান্ধী মূর্তির পাদদেশে বক্তব্য রাখছিলেন মমতা। উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মুখ্যমন্ত্রী। ছাত্র পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আর জি কর হাসপাতালের বর্তমান পরিস্থিতি সম্পর্ক বক্তব্য রাখেন, চিকিৎসকদের কাজে ফেরার অনুমতি জানান। একইসঙ্গে হুঁশিয়ারিও দেন ডাক্তারদের।মমতার অভিযোগ, তাঁর মন্তব্য বিভিন্ন সংবাদপত্র, বৈদ্যুতিক প্রচার মাধ্যমে ও সোশ্যাল মিডিয়াতে অন্য ভাবে ব্যাখ্যা করা হয়েছে। মমতা এক্স হ্যান্ডেলে লিখেছেন, “বিজেপির বিরুদ্ধে বরাবর যেমন বলে থাকি অন্যথা করা হয় নি। এ রাজ্যের গণতন্ত্রের প্রতি তাদের হস্তক্ষেপ মেনে নেওয়া যায় না। একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় বিজেপি। আঘাত হানছে। লাগাতার চেষ্টা করছে।”এ নিয়ে সংবাদ মাধ্যমেরও সমালোচনা করেন তিনি। মুখ্যমন্ত্রী ওই টুইটে আরও লেখেন, আরজিকর হাসপাতালে যে আন্দোলন চলছে তা ন্যায্য। সহমর্মিতা রয়েছে ওই আন্দোলনের প্রতি। সংশ্লিষ্ট চিকিৎসক ও তাদের আন্দোলনের প্রতি একটিও শব্দ ব্যবহার করা হয় নি। পুরোপুরিভাবে তাদের ওই আন্দোলনকে সমর্থন করেন তিনি জানান মমতা। কোনওরকম হুমকি দেওয়া হয়নি তাদের প্রতি। এই জন্য দোষারোপ করা হচ্ছে। এই অভিযোগ সম্পূর্ণরূপে ভিত্তিহীন।

মন্তব্য বিকৃত করা হয়েছে, দাবি মমতার; বিঁধলেন বিজেপিকেও
Releated Posts
১০০ শতাংশ ইথানল জ্বালানির ব্যবহারে অনুমোদন, জীবাশ্ম জ্বালানি আমদানি কমাতেই উদ্যোগ: নিতিন গড়করি
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): দেশের জীবাশ্ম জ্বালানির আমদানির উপর নির্ভরতা কমাতে ১০০ শতাংশ ইথানল জ্বালানির ব্যবহারে অনুমোদন দেওয়া…
ভরাডুবির পর ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি, জেলা ভিত্তিক পরামর্শ কর্মসূচির পথে এআইএডিএমকে
চেন্নাই, ১৩ জুন (আইএএনএস): ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে গত পাঁচ দশকেরও বেশি সময়ের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে খারাপ…
ডিজিটাল ও শিক্ষা সংস্কারের আওতায় ১.৪৯ লক্ষের বেশি স্কুল, জানাল কেন্দ্র
নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): দেশের শিক্ষা ব্যবস্থায় ডিজিটাল রূপান্তরকে আরও এগিয়ে নিয়ে যেতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি)…
মোদির সফর ঘিরে উচ্ছ্বসিত ফ্রান্সের ভারতীয় প্রবাসীরা, ‘নিজেদের ভাগ্যবান মনে করছি’
নিস (ফ্রান্স), ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র ফ্রান্স সফরকে ঘিরে উচ্ছ্বাস ছড়িয়েছে সেখানে বসবাসকারী ভারতীয় প্রবাসীদের মধ্যে।…

















