News Flash

  • Home
  • খেলা
  • ক্রীড়া সংগঠক অমিয় দাসের নেতৃত্বে ত্রাণ সামগ্রী বিতরণ

ক্রীড়া সংগঠক অমিয় দাসের নেতৃত্বে ত্রাণ সামগ্রী বিতরণ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। সমাজের জন্য কিছু করার তাগিদে ক্রীড়া সংগঠক  অমিয় দাসের ভূমিকা অনস্বীকার্য। আজ, মঙ্গলবার ধনঞ্জয় দাস চ্যারিটেবল ট্রাস্ট, মঠ চৌমুহনী, এবং স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা মিশন স্কুল, পটুনগর স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা কলেজ, ভুবন বন এর যৌথ উদ্যোগে ক্রীড়া সংগঠক অমিয় দাসের নেতৃত্বে বন্যা দুর্গত শিবিরে অবস্থানকারী প্রায় দেড় শতাধিক দুর্গত পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। বন্যার পরবর্তী দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে সোনামুরা মহকুমার মেলাঘর ব্লকের অন্তর্গত রুদ্রসাগর পার্শ্ববর্তী দূর্গত ত্রাণ শিবির চন্দনমুরা হাই স্কুলের দুর্গতদের মধ্যে এই ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। শিবিরে অবস্থানকারী দেড় শতাধিক পরিবার পরিজনদের জন্য পানীয় জল, শুকনো খাবার, দুধ এবং ঔষধ, সাবান ইত্যাদি বিতরণ করা হয়। এই ত্রাণ সামগ্রী বিতরণে ধনঞ্জয় দাস চ্যারিটেবল ট্রাস্ট এবং স্কুল ও কলেজের পক্ষে মেঘনাথ সাহা এবং অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সকলকে ক্রীড়া সংগঠক অমিয় দাস ধন্যবাদ জানিয়েছেন।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top