ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। সমাজের জন্য কিছু করার তাগিদে ক্রীড়া সংগঠক অমিয় দাসের ভূমিকা অনস্বীকার্য। আজ, মঙ্গলবার ধনঞ্জয় দাস চ্যারিটেবল ট্রাস্ট, মঠ চৌমুহনী, এবং স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা মিশন স্কুল, পটুনগর স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা কলেজ, ভুবন বন এর যৌথ উদ্যোগে ক্রীড়া সংগঠক অমিয় দাসের নেতৃত্বে বন্যা দুর্গত শিবিরে অবস্থানকারী প্রায় দেড় শতাধিক দুর্গত পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। বন্যার পরবর্তী দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে সোনামুরা মহকুমার মেলাঘর ব্লকের অন্তর্গত রুদ্রসাগর পার্শ্ববর্তী দূর্গত ত্রাণ শিবির চন্দনমুরা হাই স্কুলের দুর্গতদের মধ্যে এই ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। শিবিরে অবস্থানকারী দেড় শতাধিক পরিবার পরিজনদের জন্য পানীয় জল, শুকনো খাবার, দুধ এবং ঔষধ, সাবান ইত্যাদি বিতরণ করা হয়। এই ত্রাণ সামগ্রী বিতরণে ধনঞ্জয় দাস চ্যারিটেবল ট্রাস্ট এবং স্কুল ও কলেজের পক্ষে মেঘনাথ সাহা এবং অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সকলকে ক্রীড়া সংগঠক অমিয় দাস ধন্যবাদ জানিয়েছেন।
ক্রীড়া সংগঠক অমিয় দাসের নেতৃত্বে ত্রাণ সামগ্রী বিতরণ
Releated Posts
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…


















