News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শ্রীমৎ স্বামী হংসরাজ সোহংমনি যোগান্দ মঠে দুঃসাহসিক চুরি
Image

শ্রীমৎ স্বামী হংসরাজ সোহংমনি যোগান্দ মঠে দুঃসাহসিক চুরি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ আগস্ট: রাজ্যের বিভিন্ন প্রান্তে চোরের উপদ্রব বেড়েই চলেছে। চোরের দল মানুষের বাড়ি ঘর থেকে শুরু করে দোকানপাট এমনকি, মন্দির মসজিদ পর্যন্ত ছাড় দিচ্ছে না। ঠিক একই ভাবে চুরি কান্ড সংঘটিত হলো এক আশ্রমে। ঘটনা সোমবার সন্ধ্যা রাতে কমলাসাগর বিধানসভার অন্তর্গত পান্ডবপুর এলাকায়  শ্রীমৎ স্বামী হংসরাজ সোহংমনি যোগান্দ মঠে।

অন্যান্য দিনের মতো  আশ্রমের স্বামী সত্য শিবানন্দ মহারাজ এবং আশ্রম মাতা  সন্ধ্যা সাতটা নাগাদ আশ্রমের সন্ধ্যা আরতি শুরু করেন। চোরের দল সেই সুযোগকে কাজে লাগিয়ে আশ্রম মহারাজের শয়ন কক্ষের পেছনের দরজা ভেঙ্গে  ভেতরে প্রবেশ করে আলমিরার লকার ভেঙ্গে নয় ভড়ি স্বর্ণ সহ ২ লক্ষ টাকা চুরি করে পালিয়ে যায়। মহারাজ এবং আশ্রম মাতা সন্ধ্যা আরতি শেষ করে ঘরে প্রবেশ করতেই চুরির ঘটনাটি নজরে আসে।

তখন আশ্রমের মহারাজ এবং আশ্রম মাতা চিৎকার শুরু করলে আশেপাশের বাড়ি ঘরের লোকজন ছুটে আসে। খবর দেওয়া হয় আমতলী থানায়। খবর পেয়ে আমতলী থানার পুলিশ ঘটনাস্থলে দ্রুত ছুটে এসে প্রাথমিক তদন্ত শুরু করে। আশ্রমের মহারাজ জানিয়েছেন ২০১১ সালে আশ্রমটি স্থাপিত হয়েছিল ।

Releated Posts

সিআরপিএফের বিরুদ্ধে হামলা ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ, তদন্তের দাবি জেলা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৮ জুন : আগরতলায় কংগ্রেসের সাম্প্রতিক আন্দোলন কর্মসূচিতে অংশগ্রহণকারী কর্মী-সমর্থকদের উপর হামলা এবং মহিলা কর্মীদের…

ByByTaniya Chakraborty Jun 18, 2026

স্ত্রী হত্যা মামলায় অভিযুক্তের আমৃত্যু কারাদণ্ড, খোয়াই আদালতের গুরুত্বপূর্ণ রায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন: স্ত্রী হত্যা মামলায় অভিযুক্ত এক ব্যক্তিকে আমৃত্যু কারাবাসের নির্দেশ দিল খোয়াই জেলার অতিরিক্ত জেলা…

ByByReshmi Debnath Jun 18, 2026

ব্যাকলগ সংরক্ষিত শূন্যপদ পূরণ ও রোমান হরফে ককবরক পাঠ্যপুস্তকের দাবিতে ২৪ জুন আন্দোলনে টিএসএফ

আগরতলা, ১৭ জুন: তপশিলি জাতি (এসসি) ও তপশিলি উপজাতি (এসটি)-দের জন্য সংরক্ষিত ব্যাকলগ শূন্যপদ পূরণ এবং রোমান হরফে ককবরক…

ByByReshmi Debnath Jun 18, 2026

মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে বাংলাদেশ থেকে উদ্ধার অপহৃত স্কুলছাত্রী, পরিবারের হাতে তুলে দিল পুলিশ

আগরতলা, ১৭ জুন: অপহরণের পর বাংলাদেশে পাচার হওয়া এক স্কুলছাত্রীকে উদ্ধার করে পরিবারের হাতে ফিরিয়ে দিল ত্রিপুরা পুলিশ। মুখ্যমন্ত্রীর…

ByByReshmi Debnath Jun 18, 2026
Scroll to Top