News Flash

  • Home
  • মুখ্য খবর
  • স্কলারশিপ প্রদানের দাবিতে জনজাতি কল্যাণ দপ্তরের বিক্ষোভ টিএসইউ-র
Image

স্কলারশিপ প্রদানের দাবিতে জনজাতি কল্যাণ দপ্তরের বিক্ষোভ টিএসইউ-র

আগরতলা, ২৭ আগস্ট: স্কলারশিপ প্রদানের দাবিতে জনজাতি কল্যাণ দপ্তরের সম্মুখে বিক্ষোভ প্রদর্শন করেছে টিএসইউ। অতিসত্বর ছাত্রীদের স্টাইপেন্ড প্রদান করা না হলে আগামীদিনে ধর্ণায় বসবেন বলে হুঁশিয়ারি ছাত্রছাত্রীদের।

এদিন জনৈক ছাত্র বলেন, দীর্ঘ দিন ধরে ছাত্র ছাত্রীরা স্কলারশিপ পাচ্ছেন না। এই স্কলারশিপ ছাত্র ছাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, এই স্কলারশিপের টাকায় দিয়ে ছাত্র ছাত্রীরা পড়াশোনা খরচ বহন করে থাকেন। অন্যান্য জনগোষ্ঠীর  ছাত্র ছাত্রীরা স্কলারশিপের টাকা পেয়ে গিয়েছেন। কিন্তু জনজাতিরা এখনো পর্যন্ত স্কলারশিপ পাননি। স্কলারশিপ না পাওয়ায় বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। তাঁদের অভিযোগ, এবিষয়ে একাধিক দফতরে আসলে স্কলারশিপ নিয়ে তালবাহানা করছে। এ বিষয় নিয়ে কথা বলতে গেলে দফতরের কর্মীরা ছাত্রছাত্রীদের দূর্ব্যবহার করছেন বলেও অভিযোগ।

তাই আজ বাধ্য দিয়ে তপশিলী জাতি কল্যাণ দপ্তরে বিক্ষোভ প্রদর্শন করেন তাঁরা। তাঁদের দাবি, অতিসত্বর স্কলারশিপ প্রদানের ব্যবস্হা করা হোক। তাঁদের দাবি পূরণ করা না হলে আগামীদিনে ধর্ণায় বসবেন বলে হুঁশিয়ারি ছাত্রছাত্রীদের।

Releated Posts

সোমনাথ যাত্রায় ৭০ পুণ্যার্থী, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ সেপ্টেম্বর: সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত ‘সোমনাথ স্বাভিমান’ পর্বে অংশগ্রহণ করতে রাজ্যের…

ByByReshmi Debnath Sep 24, 2026

‘ভোট চুরি, আইন চুরি, প্রতিষ্ঠান চুরি’: জ্ঞানেশের পদত্যাগ দাবি রাহুলের

অভিজিৎ রায় চৌধুরী, নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর : মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগ দাবি করলেন লোকসভার বিরোধী…

ByByReshmi Debnath Sep 24, 2026

রাজ্যবাসীর কাছে দ্রুত ন্যূনতম চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: রাজ্যবাসীর কাছে দ্রুত ন্যূনতম চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে রাজ্য সরকার সারা রাজ্যেই আরোগ্য মন্দির গড়ে…

ByByReshmi Debnath Sep 24, 2026

অব্যবহৃত চা-বাগানের জমি শিল্প ও পর্যটন প্রকল্পে ব্যবহারের পরিকল্পনা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: ত্রিপুরায় চা চাষের জন্য বরাদ্দ করা হলেও বর্তমানে অব্যবহৃত জমি শিল্প ও পর্যটন প্রকল্পের জন্য…

ByByTaniya Chakraborty Sep 24, 2026
Scroll to Top