News Flash

  • Home
  • খেলা
  • ফাইনালে প্রধান অতিথি মুখ্যমন্ত্রী বন্যা দুর্গতদের পাশে টিএফএ
Image

ফাইনালে প্রধান অতিথি মুখ্যমন্ত্রী বন্যা দুর্গতদের পাশে টিএফএ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ আগস্ট।। রাখাল মেমোরিয়াল নক-আউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল আগামীকাল। উমাকান্ত মিনি স্টেডিয়ামে এই ফাইনাল ম্যাচের  পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। তবে সন্ধ্যা ছয়টায় ফ্লাডলাইটে ম্যাচ শুরু হলেও প্রথমদিকে উনার আসতে একটু দেরি হতে পারে। ম্যাচ চলাকালীন সময়ে তিনি স্টেডিয়ামে প্রবেশ করবেন বলে টিএফএ সূত্রে খবর রয়েছে। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের অন্যতম কর্মকর্তা অনির্বাণ দে। এছাড়াও উপস্থিত থাকবেন টিএফএ-র  সভাপতি  প্রণব সরকার  এবং সম্পাদক  অমিত চৌধুরী প্রমূখ।
এদিকে, রাখাল শীল্ডে ফাইনাল ম্যাচে টিকিটের মূল্য ৫০ টাকা ধার্য করা হয়েছে। রাজ্য ফুটবল সংস্থার তরফে এই ঘোষণা আগেই দেওয়া হয়েছে। সোমবার সকাল থেকেই দর্শকরা টিকিট সংগ্রহ করতে পারবেন। এদিকে রাজ্যের বর্তমান প্রাকৃতিক দুর্যোগ পরিস্থিতির এই সময়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন। আগামীকাল রাখাল শীল্ডের ফাইনাল ম্যাচে মাঠে টিকিট বাবদ উপার্জিত সমস্ত অর্থ মুখ্যমন্ত্রী ত্রান তহবিলে দেবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তা যথারীতি ঘোষণাও করা হয়েছে। উল্লেখ্য, ফাইনাল ম্যাচের শেষে মাঠেই চ্যাম্পিয়ন ও রানার্স দলকে শীল্ড, ট্রফি এবং প্রাইজ মানির পাশাপাশি সেরা খেলোয়াড়দেরও পুরস্কৃত করা হবে।

Releated Posts

এশিয়ান গেমস: পুরুষদের স্কিটে ব্রোঞ্জ ভারতের, ব্যক্তিগত ফাইনালে অনন্তজিৎ

নাগোয়া, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমস ২০২৬-এ শুটিংয়ে ভারতের পদক সংখ্যা আরও বাড়ল। পুরুষদের স্কিট টিম ইভেন্টে অলিম্পিয়ান…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমস: ইরানকে হারিয়ে সেমিফাইনালের আরও কাছে ভারতের মহিলা কবাডি দল

আইচি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ এশিয়ান গেমসে মহিলা কবাডিতে খেতাব ধরে রাখার লক্ষ্যে এগিয়ে চলেছে ভারত। গ্রুপ-এ-র দ্বিতীয়…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের তিন পদক, ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য-রূপা ও ব্রোঞ্জ

আইচি-নাগোয়া, জাপান, ২১ সেপ্টেম্বর: ২০তম এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের দারুণ পারফরম্যান্স অব্যাহত রয়েছে। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে পুরুষদের ১০…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top