News Flash

  • Home
  • খেলা
  • রাখাল শীল্ডের মহারন আজমুখোমুখি রামকৃষ্ণ – এগিয়ে চল

রাখাল শীল্ডের মহারন আজমুখোমুখি রামকৃষ্ণ – এগিয়ে চল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ আগস্ট।। নিজের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ার অপেক্ষায় এগিয়ে চল সংঘ। টানা তিনবার শীল্ড জয়ের ঐতিহাসিক রেকর্ড হয়ে গেছে গতবার। এবার অপেক্ষায় টানা চারবার শীল্ড জয়ের নতুন রেকর্ড গড়ার। দেখতে দেখতে একটি বছর কেটে গেল। যদিও এ বছর ৬ দিন এগিয়ে, আগামীকাল ২৬ শে আগস্ট হচ্ছে মহারণ। ‌ রামকৃষ্ণের দৃষ্টিতে গতবারের অধরা স্বপ্ন এবার বাস্তবে রূপান্তরিত হবার অপেক্ষায়। হ্যাঁ, রাখাল শিল্ডে শিরোপা দখল করতে মুখিয়ে রয়েছে রামনগরের ঐতিহ্যবাহী ক্লাব রামকৃষ্ণ। খেলাধুলার জগতে অতি পরিচিত একটি নাম এই  রামকৃষ্ণ ক্লাব। একই সঙ্গে এগিয়ে চল সংঘের মতোই সামাজিকতাতেও অনবদ্য সন্মান রয়েছে এই ক্লাবের প্রত্যেক সদস্য, সদস্যাদের। ৯০ এর দশকের পর দীর্ঘ বছর গ্যাপ দিয়ে গত বছর (২০২৩) শেষ বার রাখাল শীল্ডের ফাইনালে খেলেছিল এই ক্লাবের ফুটবলাররা। তবে শিরোপা অর্জন সম্ভব হয়নি। ন্যূনতম গোলে হেরে রানার্স খেতাবে সন্তুষ্ট হতে হয়েছিল। এবার কিন্তু এই সুযোগ অনেকটাই রয়েছে। ক্লাব কর্মকর্তা সহ এলাকাবাসী আশাবাদী এবার হয়তো রাখাল শীল্ডে শিরোপা দখল করবে রামকৃষ্ণ ক্লাব। দলের ফুটবলাররা কোচ কৌশিক রায়কে কথা দিয়েছেন, তাঁরা ফাইনাল ম্যাচে নিজেদের সেরাটাই তুলে ধরবে। বিনা যুদ্ধে এক ইঞ্চি জমিও ছাড়বে না তাঁরা বিপক্ষকে। প্রতিপক্ষে এগিয়ে চলো সংঘ। এই নিয়ে ভাবনার কিছুই নেই। ছেলেরা গত ম্যাচের তুলনায় ফাইনাল ম্যাচে আরো ভালো খেলবে বলেই আশাবাদী কোচ কৌশিক রায়। ম্যাচে নামার আগে রবিবার নিজেদের শেষ বারের মতো ঝালিয়ে নিলেন রামকৃষ্ণ ক্লাবের ফুটবলাররা। প্র্যাকটিসে প্রত্যেক ফুটবলারকেই যথেস্ট সিরিয়াস দেখালো। চোট আঘাত জনিত তেমন কোনও সমস্যা নেই কারোরই। সবার লক্ষ্য একটাই, ম্যাচে নিজেদের সেরাটা উজাড় করে দেয়া রামকৃষ্ণ ক্লাবের হয়ে। ফাইনালে নতুন কোনও ফুটবলার দলের সঙ্গে যুক্ত হবে কিনা তা আগের দিন কেউ জানাতে পারেননি। তবে সেমিফাইনাল ম্যাচের উইনিং কম্বিনেশন কেউ ভাঙতে রাজি নন বলেই আকার ইঙ্গিতে অনুমেয়। সেমিফাইনালের সেট টিমই খেলবে ফাইনাল ম্যাচে। ফুটবলারদের যাতে কোনও ধরনের অসুবিধে না হয়, তার জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছেন রামকৃষ্ণ ক্লাবের অন্যতম এক কর্মকর্তা অমিত দেব। অমিত বাবু নিজের নাওয়া,খাওয়া ভুলে দলের জন্য অবিরাম পরিশ্রম করে চলেছেন। একদিকে ওনার পেশাগত দায়িত্ব, অপরদিকে ক্লাবের দায়িত্ব সঙ্গে টি এফ এর সহ সভাপতির দায়িত্বও দারুন ভাবে সামলে চলেছেন অমিত দেব। তিনিও ক্লাবের সবার মতো একই রকম আশাবাদী, এবছর হয়তো দল শিরোপা দখল করবেই। তিনি সহ ক্লাবের সবার  বহু বছরের অপেক্ষার অবসান হয় কিনা, তা-ই এখন দেখার বিষয়।

Releated Posts

এশিয়ান গেমস: পুরুষদের স্কিটে ব্রোঞ্জ ভারতের, ব্যক্তিগত ফাইনালে অনন্তজিৎ

নাগোয়া, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমস ২০২৬-এ শুটিংয়ে ভারতের পদক সংখ্যা আরও বাড়ল। পুরুষদের স্কিট টিম ইভেন্টে অলিম্পিয়ান…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমস: ইরানকে হারিয়ে সেমিফাইনালের আরও কাছে ভারতের মহিলা কবাডি দল

আইচি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ এশিয়ান গেমসে মহিলা কবাডিতে খেতাব ধরে রাখার লক্ষ্যে এগিয়ে চলেছে ভারত। গ্রুপ-এ-র দ্বিতীয়…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের তিন পদক, ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য-রূপা ও ব্রোঞ্জ

আইচি-নাগোয়া, জাপান, ২১ সেপ্টেম্বর: ২০তম এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের দারুণ পারফরম্যান্স অব্যাহত রয়েছে। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে পুরুষদের ১০…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top