News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও বন্ধ নেই চুরি কাজ, গ্রেপ্তার চুরি যাওয়া ২ বাইক ও ১টি গাড়ি সহ চার চোর
Image

প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও বন্ধ নেই চুরি কাজ, গ্রেপ্তার চুরি যাওয়া ২ বাইক ও ১টি গাড়ি সহ চার চোর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ আগস্ট: প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও চোরের হাত থেকে রেহাই মিলছে না আগরতলাবাসীর। শনিবার ও রবিবার দুই দিনে একটি পণ্যবাহী গাড়ি এবং দুটি বাইক সহ আটক চার চোর। তাদের সাধু টিলা সংলগ্ন এলাকা থেকে আটক করেছে পূর্ব আগরতলা থানার পুলিশ। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারা অনুযায়ী মামলা গ্রহণ করে তদন্ত শুরু করেছে পুলিশ।

চারজন চোরের মধ্যে কুখ্যাত দুই চোরের নাম দীপঙ্কর শুক্ল দাস এবং অরূপ দাস। তাদের জিজ্ঞাসাবাদ করে পূর্ব আগরতলা থানার পুলিশ রবিবার আরো দুজনকে গ্রেফতার করতে সক্ষম হয়।এ বিষয়ে মহকুমা পুলিশ আধিকারিক জানান, শনিবার সন্দেহজনক ভাবে একটি গাড়ি আটক করা হয়।

গাড়ির মধ্যে লৌহার ব্রীজের কিছু প্লেট পাওয়া যায়। সে প্লেট গুলি কোথা থেকে নিয়ে এসেছে সে বিষয়ে গাড়ি চালক এবং সহ চালক অর্থাৎ দীপঙ্কর ও অরূপের কাছে জানতে চাইলে তারা কিছু বলতে পারছিল না। তারপর তাদের নিয়ে আসা হয় থানায়। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা জানায় এগুলি তারা চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। তারপর তাদের কাছ থেকে আরও দুই সহযোগীর নাম পাওয়া যায়।

তারপর পুলিশ সাধু টিলা সংলগ্ন এলাকা থেকে সেই দুই চোরকেও আটক করে। তাদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করার পর জানা যায় তারা গত ৯ এবং ১৫ আগস্ট রাজধানীর মহারাজগঞ্জ বাজার এবং বাইপাস এলাকা থেকে দুটি বাইক চুরি করেছে। এই বাইক দুটি তারা আড়াল করে রেখেছে। তারা চেয়েছিল বাইক দুটি বাংলাদেশ পাচার করার জন্য। কিন্তু বন্যা কারণে তারা বাংলাদেশ পাচার করতে পারেনি। সে বাইক গুলি তারা অন্যথায় বিক্রি করার চেষ্টা করে। তারপর পুলিশ দুটি বাইক উদ্ধার করে চারজনকে গ্রেপ্তার করে আদালতে তোলার সিদ্ধান্ত নেয়।

পুলিশে প্রাথমিক ধারণা তাদের সাথে আরও অনেকে জড়িত রয়েছে। এবং তাদের কাছ থেকে উদ্ধার হওয়া টি আর ০১ এ ইউ ১৫৫৮ গাড়িটি তারা চুরির কাজে ব্যবহার করে। নির্দিষ্ট ধারা অনুযায়ী  তাদের বিরুদ্ধে মামলা গৃহীত হয়েছে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক।

Releated Posts

টেট উত্তীর্ণদের উপর জলকামান, পুলিশি আচরণের নিন্দায় বিরোধী দলনেতা

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি হস্তক্ষেপ এবং জলকামান ব্যবহারের ঘটনায় তীব্র নিন্দা জানালেন বিরোধী দলনেতা। বৃহস্পতিবারের…

ByByReshmi Debnath Sep 24, 2026

মেলাঘর থানার লকআপ থেকে পালিয়ে গেল অভিযুক্ত, বিশ্রামগঞ্জে ফের গ্রেপ্তার

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: মেলাঘর থানার লকআপ থেকে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠল এক অভিযুক্তের বিরুদ্ধে। বাথরুমে যাওয়ার কথা বলে…

ByByReshmi Debnath Sep 24, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে এনডিএ জোটের জয় নিয়ে ৯০ শতাংশ নিশ্চিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে এনডিএ জোটের জয় নিয়ে কমপক্ষে ৯০ শতাংশ নিশ্চিত বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByReshmi Debnath Sep 24, 2026

ধর্মনগরে বর্ণালী গোস্বামীর কুশপুতুল দাহ, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে এবিভিপির বিক্ষোভ

, ধর্মনগর, ২৪ সেপ্টেম্বর:ধর্মনগর সরকারি ডিগ্রি কলেজের সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে এক এবিভিপি কার্যকর্তার বাবাকে মারধরের অভিযোগে উত্তেজনা…

ByByTaniya Chakraborty Sep 24, 2026
Scroll to Top