ধিং (অসম), ২৪ আগস্ট (হি.স.) : নাবালিকা-ধর্ষণকাণ্ডে অভিযুক্ত নিহত তফাজ্জুল ইসলামের জানাজায় অংশগ্রহণ করবেন না মুসলমান সমাজ, সর্বজনীন কবরস্থানে তার মৃতদেহকে কবরস্থও করতে দেওয়া হবে না, তফাজ্জুলের পরিবারকে করা হয়েছে একঘরে। আজ শনিবার এই সিদ্ধান্ত নিয়েছেন এলাকার মুসলমান সম্প্রদায়ের মানুষ।প্রসঙ্গত, নগাঁও জেলার অন্তর্গত ধিং বিধানসভা এলাকার বাসিন্দা এক নাবালিকাকে দলবদ্ধভাবে ধর্ষণ করেছিল তিন যুবক। তাদের মধ্যে ঘটনার সঙ্গে জড়িত মূল অভিযুক্ত তফাজ্জুল ইসলামকে গতকাল গ্রেফতার করেছিল পুলিশ।ধৃত তফাজ্জুলকে গ্রেফতার করে তদন্তের স্বার্থে আজ শনিবার ভোররাতে তাকে ধর্ষণকাণ্ড যেখানে সংগঠিত হয়েছিল, সেখানে নিয়ে যাচ্ছিল পুলিশ। ভোররাত প্রায় চারটা। তখন সে পুলিশের হাত থেকে নিজেকে ছাড়িয়ে দৌড়ে রাস্তার পার্শ্ববর্তী কানায় কানায় ভরতি একটি জলাশয়ে ঝাঁপ দেয়। বহুক্ষণ তাকে খুঁজে না পেয়ে ডেকে পাঠানো হয় এসডিআরএফ-কে। প্রায় দু-ঘণ্টা তালাশি অভিযান চালিয়ে তফাজ্জুল ইসলামের মৃতদেহ উদ্ধার করে এসডিআরএফ।এর পর আজ দুপুরে ধিঙের মুসলমান সমাজের মুরব্বীদের আহ্বানে এক সভার আয়োজন হয়। সভায় সর্বসম্মতভাবে জঘন্য ঘটনার সঙ্গে জড়িত নিহত তফাজ্জুলের ব্যাপারে এক প্রস্তাব গৃহীত হয়। সভায় লিখিত প্রস্তাব অনুযায়ী, ‘আমরা অপরাধীর পক্ষে নেই…,আমরা সর্বদা ন্যায়ের পক্ষে আছি থাকব…, অভিযুক্ত তফাজ্জুলের জানাজায় কেউ অংশগ্ৰহণ করবেন না…, তার মৃতদেহকে সর্বজনীন কবরস্থানে কবরস্থ করতে দেওয়া হবে না।’ এছাড়া সর্বজনীন কবরস্থানে তার মৃতদেহকে কবরস্থও করতে দেওয়া হবে না বলে সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। কেবল তা-ই নয়, তফাজ্জুল ইসলামের পরিবারকে একঘরে করার প্রস্তাব গ্রহণ করে তাৎক্ষণিকভাবে তা কার্যকর করা হয়েছে। লিখিত প্ৰস্তাবে আরও বলা হয়েছে, ‘জঘন্য অপরাধের সঙ্গে জড়িত তফাজ্জুল ইসলামের পরিবারকে সামাজিকভাবে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

নাবালিকা-ধর্ষণে অভিযুক্ত নিহত তফাজ্জুলের জানাজায় অংশগ্রহণ করবেন না জনতা, সর্বজনীন কবরস্থানে কবরস্থও নয়, একঘরে পরিবার
Releated Posts
ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল
আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…
২২ জুন থেকে শুরু অম্বুবাচী মেলা, ২৬ জুন খুলবে কামাখ্যা মন্দিরের দ্বার
গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী মেলা উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে কামাখ্যা মন্দির-এ।…
উত্তর-পূর্বে তফসিলি জনজাতির আয়কর ছাড়ের বিরুদ্ধে মামলা শুনতে নারাজ সুপ্রিম কোর্ট
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের তফসিলি জনজাতি (এসটি) সম্প্রদায়ের জন্য আয়কর ছাড়ের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের…
শিলংয়ে উত্তর-পূর্ব অবকাঠামো সম্মেলনের উদ্বোধন করলেন নীতিন গড়করি
শিলং, ১৫ জুন: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারি সোমবার মেঘালয়ের শিলং-এ উত্তর-পূর্ব ভারত অবকাঠামো সম্মেলন…


















