News Flash

  • Home
  • প্রধান খবর
  • ২৫ আগস্ট মহারাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রাজস্থানেও রয়েছে কর্মসূচি
Image

২৫ আগস্ট মহারাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রাজস্থানেও রয়েছে কর্মসূচি

নয়াদিল্লি, ২৪ আগস্ট (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল মহারাষ্ট্রের জলগাঁও এবং রাজস্থানের যোধপুর সফর করবেন। তিনি জলগাঁও-তে লাখপতি দিদি সম্মেলনে অংশ নেবেন। অনুষ্ঠানে ১১ লক্ষ নতুন লাখপতি দিদিদের সংবর্ধনা দেবেন তিনি। তৃতীয় এনডিএ সরকারের এই সময়কালে তাঁরা লাখপতি হয়েছেন। প্রধানমন্ত্রী মোদী ৫০০০ কোটি টাকার ব্যাঙ্ক ঋণ ২ লক্ষ ৩৫ হাজার স্বনির্ভর গোষ্ঠী মধ্যে বিতরণ করবেন। এর ফলে সংশ্লিষ্ট গোষ্ঠীগুলির ২৫ লক্ষের বেশী  সদস্য উপকৃত হবেন। এরপর বিকেলে, প্রধানমন্ত্রী মোদী যোধপুরে রাজস্থান হাইকোর্টের ক্যাম্পাসে প্লাটিনাম জয়ন্তী উদযাপনের সমাপ্তী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। রাজস্থান হাইকোর্ট মিউজিয়ামও উদ্বোধন করবেন তিনি।

Releated Posts

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026

‘প্রতিটি মেডিক্যাল লাইসেন্সের জন্য ঘুষ নিত পূর্ববর্তী সরকার’: যোগী আদিত্যনাথ

গোরখপুর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিযোগ করেছেন, রাজ্যের পূর্ববর্তী সমাজবাদী পার্টি (এসপি) সরকার মেডিক্যাল লাইসেন্স…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top