News Flash

  • Home
  • খেলা
  • সোরোখাইবামের জোড়া গোল, পুলিশকে নকআউট করে ফাইনালে রামকৃষ্ণ ক্লাব
Image

সোরোখাইবামের জোড়া গোল, পুলিশকে নকআউট করে ফাইনালে রামকৃষ্ণ ক্লাব

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। এবারও রামকৃষ্ণ ক্লাব ফাইনালে। নীল জ্যোতি রাখাল মেমোরিয়াল নক আউট শীল্ড ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচে হেরে বিদায় ত্রিপুরা পুলিশ রিক্রিয়েশন ক্লাবের। প্রি-কোয়ার্টার ফাইনাল এবং কোয়ার্টার ফাইনালের পর সেমিফাইনালে নকআউট হতে হলো পুলিশ দলকে। স্থানীয় উমাকান্ত মিনি স্টেডিয়ামে শুক্রবার সন্ধ্যার ম্যাচ বিদ্যুৎ বিভ্রাটের কারণে প্রায় ৪০ মিনিট দেরিতে শুরু হয়। নির্ধারিত সময়ের খেলায় রামকৃষ্ণ ক্লাব ৩-১ গোলের ব্যবধানে পুলিশে রিক্রিয়েশন ক্লাবকে পরাজিত করে ফাইনালের ছাড়পত্র পায়। প্রথমার্ধে বিজয়ী দল এক গোলে এগিয়ে ছিল। খেলার ১২ মিনিটের মাথায় প্রথম গোল সোরোখাইবামের। দ্বিতীয়ার্ধের খেলায় ও রামকৃষ্ণ ক্লাবের প্রাধান্য চোখে পড়ে। ৬৯ মিনিটের মাথায় নাদ্রিম গোবিন্দের গোলে রামকৃষ্ণ ক্লাব ২-০ তে লিড নেয়। তবে ৪ মিনিট বাদে ত্রিপুরা পুলিশের বিক্রম কিশোর জমাতিয়া একটি গোল শোধ করে খেলায় ব্যবধান কমিয়ে আনে। তবে খেলার ইনজুরি টাইমে রামকৃষ্ণ ক্লাবের সোরোখাইবাম আরও একটি গোল করলে চূড়ান্ত ব্যবধান ৩-১ হয়। দুর্দান্ত জয় ছিনিয়ে রামকৃষ্ণ ক্লাব ফাইনালে পৌঁছে। বিজয়ী দলের সমরজিত খাঙ্গেবাম সিং প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাব পেয়েছে। খেলায় অসদাচরণের দায়ে রেফারি ত্রিপুরা পুলিশ রিক্রিয়েশন ক্লাবের সন্দীপ এবং বিক্রম কিশোরের পাশাপাশি রামকৃষ্ণ ক্লাবের থকসামকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি তাপস দেবনাথ, আদিত্য দেববর্মা, বিপ্লব সিংহ ও সুকান্ত দত্ত।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top