News Flash

Image

গরু পাচার রুখলেন মন্ত্রী সুধাংশু দাস

নিজস্ব প্রতিনিধি, কুমারঘাট, ২২ আগস্ট: নিজ বিধানসভা এলাকায় হাতেনাতে গরুপাচার ধরলেন ত্রিপুরার মন্ত্রী সুধাংশু দাস। গরু সমেত পাচারকারীকে তুলে দেওয়া হয় প্রশাসনের হাতে।
মাঝ রাস্তায় গরু পাচার রুখে দেওয়ার কাজ ইতিপূর্বে বহুবার করতে দেখাখেছে ত্রিপুরার মন্ত্রী সুধাংশু দাসকে। এবারে আরো একবার দিনে দুপুরে নিজ বিধানসভা এলাকার কৃষ্ণনগরে গো-চোরাচালান নিজেই রুখে দিলেন মন্ত্রী তথা ফটিকরায়ের বিধায়ক সুধাংশু দাস।

বৃহষ্পতিবার নিজ বিধানসভা এলাকায় বন্যা কবলিত মানুষের খোঁজখবর নিতে বেরহন মন্ত্রী। তখনই কৃষ্ণনগর এলাকায় একটি বোলেরো পিকাপ গাড়ীতে অমানবিকভাবে আটটি গরুকে নিয়ে যেতে দেখে সন্দেহ হয় মন্ত্রীর। নিজেই গরু বোঝাই গাড়ীকে আটকে চালককে জিজ্ঞাসাবাদ করেন মন্ত্রী। প্রশ্নের উত্তরে গরুর কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি গাড়ী চালক।

ধারনা করা হচ্ছে চুরি করে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিলো গরুগুলোকে। অনেকদিন ধরেই ফটিকরায় সহ আশপাশ এলাকায় গরু চুরির ঘটনায় অতিষ্ঠ মানুষ। সম্প্রতি বন্যায় মানুষ যখন ভিটেমাটিহীন তখনই সেই সুযোগকে কাজে লাগিয়ে পাচারকারীদের পোয়াবারো অবস্থা বলে অভিযোগ। এদিন পরে গরু সমেত পাচারকারীকে তুলে দেওয়া হয় ফটিকরায় থানার পুলিশের হাতে।

Releated Posts

জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে চিকিৎসককে হেনস্থার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি মহিলা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে এক মহিলা চিকিৎসকের মোবাইল চুরি ও তাঁকে হেনস্থার অভিযোগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

দেবীপুরে পাঁচ কুকুরের তাণ্ডবের অভিযোগ, ৮টি ছাগল-ভেড়ার মৃত্যু, ক্ষুব্ধ এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: পশ্চিম ত্রিপুরা জেলার মধুপুর থানাধীন দেবীপুরের ২৬ কার্ড এলাকায় এক ব্যক্তির পোষা পাঁচটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

নীট-২০২৬-এ রাজ্যে প্রথম বিলোনিয়ার বৈভব রায়, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১৬৮

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ আগস্ট: নীট-২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন বিলোনিয়ার কৃতি ছাত্র…

ByByReshmi Debnath Aug 2, 2026

সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ, তদন্তের দাবি

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ২ আগস্ট:  সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ উঠেছে। জাতীয় সড়কের ধারে সৌন্দর্যায়নের উদ্দেশ্যে…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top