News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বন্যা কবলিত মানুষের পাশে কর্পোরেটর শম্পা সেন সরকার

বন্যা কবলিত মানুষের পাশে কর্পোরেটর শম্পা সেন সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ আগস্ট: এবার বন্যা কবলিত এলাকার মানুষের  পাশে দাঁড়ালেন ৮ নং ওয়ার্ডের কর্পোরেটর শম্পা সেন সরকার। বৃহস্পতিবার তিনি ইন্দ্রনগর এলাকায় আশ্রিত শরণার্থীদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাদের মধ্যে শুকনো খাবার বিতরণ করেন।

রাজ্যের ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছেন সহস্রাধিক মানুষ। বিগত কয়েকদিনের টানা বর্ষণের ফলে রাজধানীর বিভিন্ন অঞ্চলে সৃষ্টি হয় প্লাবন। নদীর জল শহরে প্রবেশ করায় এ ধরনের বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত হলেন রাজধানীর মানুষ। এবার  শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া সাধারণ মানুষের পাশে দাঁড়লেন  আগরতলা পুরো নিগমের ৮ নং ওয়ার্ডের কর্পোরেটর শম্পা সেন সরকার।

বৃহস্পতিবার তিনি ইন্দ্রনগর স্থিত এক শরণার্থী শিবিরের সাধারণ মানুষের খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাদের মধ্যে শুকনো খাবার বিতরণ করেন। এই অনুষ্ঠানে বিজেপি দলে রাজ্য নেতা সুবল ভৌমিক এবং অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন।

এক সাক্ষাৎকারে কর্পোরেটর  বলেন দুর্গতদের যথারীতি সাহায্য করছে সরকার। তারপরও তিনি স্বউদ্যোগে দুর্গতদের সহায়তা করার প্রয়াস নিয়েছেন । এছাড়াও তিনি উল্লেখ করেন  বিজেপি দলের অন্যান্য কার্যকর্তার ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে সহায়তা করে যাচ্ছে।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top