News Flash

  • Home
  • দিনের খবর
  • আর জি কর-কাণ্ডে পাঁচজনের গোপন জবানবন্দি, হবে ৭ জনের পলিগ্রাফ পরীক্ষা
Image

আর জি কর-কাণ্ডে পাঁচজনের গোপন জবানবন্দি, হবে ৭ জনের পলিগ্রাফ পরীক্ষা

কলকাতা, ২২ আগস্ট (হি.স.): আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুন মামলায় এবার প্রাক্তন অধ্যক্ষ ডাঃ সন্দীপ ঘোষের গোপন জবানবন্দি নিল আদালত। বৃহস্পতিবার দুপুরে শিয়ালদহ আদালতে নিয়ে আসা হয় আর জি করের প্রাক্তন অধ্যক্ষকে।

কড়া নিরাপত্তা ছিল তাঁর জন্য। এর পর আদালতে গোপন জবানবন্দি দেন সন্দীপবাবু। সেদিনের ঘটনা নিয়ে কী জানেন প্রাক্তন অধ্যক্ষ, তা আদালতকে জানিয়েছেন তিনি। এছাড়া তাঁর পলিগ্রাফ পরীক্ষার আবেদন জানায় সিবিআই। কবে তা হবে, সে বিষয়ে এখনও জানা যায়নি।

ঘটনার রাতে তরুণী চিকিৎসকের সঙ্গে রাতে তাঁর যে সহকর্মীরা খাওয়াদাওয়া করেছিলেন, তাঁদেরও ডেকে পাঠানো হয়েছে। তাঁদেরও জবানবন্দি নেওয়া হয় এদিন। সিবিআইয়ের তরফে ওই চারজনেরও পলিগ্রাফ পরীক্ষার আবেদন জানিয়েছে। তা মঞ্জুর করেছে আদালত। পলিগ্রাফ টেস্ট হবে ধৃত সঞ্জয়ের সঙ্গী সৌরভেরও।

Releated Posts

জারাঙ্গে পাটিলের অনশন প্রত্যাহারে স্বস্তি ফড়নবিশের, ১৩ দাবির ১২টিই মেনে নেওয়া হয়েছে বলে দাবি

সম্ভাজিনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মারাঠা সংরক্ষণ আন্দোলনের নেতা মনোজ জারাঙ্গে পাটিল ২০ দিনের অনশন শেষ করায় স্বস্তি প্রকাশ…

ByByNews Desk Sep 17, 2026

দিশা সালিয়ানের বাবার ৫০০ কোটি টাকার মানহানির নোটিস আদিত্য ঠাকরে ও অনিল দেশমুখকে

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রয়াত দিশা সালিয়ানের বাবা সতীশ সালিয়ান শিবসেনা (ইউবিটি) নেতা আদিত্য ঠাকরে এবং মহারাষ্ট্রের প্রাক্তন…

ByByNews Desk Sep 17, 2026

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top