পাথর স্টোন লোড করার সময় বিপত্তি, রূপনারায়ণ নদীতে ট্রলার ডুবি

নন্দকুমার, ২২ আগস্ট (হি.স.): রূপনারায়ণ নদীতে ট্রলার ডুবি। হঠাৎ করে নদীতে বান আসায় এই ট্রলার ডুবি। নন্দকুমারের বেতালবসান গ্রাম এলাকার ঘটনা। জানা যায়, পাথর স্টোন লোড করার সময় ঘটে এই দুর্ঘটনা। ট্রলারটি একেবারেই ঢুবে যায় নদীর জলে। তবে, এই ঘটনায় কেউ হতাহত হননি। পাথর স্টোনগুলি নদী গর্ভে তলিয়ে যাওয়ায় অনেকটাই ক্ষতি হয়েছে।