কলকাতা, ২১ আগস্ট (হি. স.) : ১৪ আগস্ট মাঝরাতে আর জি কর হাসপাতালে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য অ্যাসোসিয়েশন অফ চেস্ট ফিজিশিয়ান (পশ্চিমবঙ্গ শাখা) ও ইন্ডিয়ান চেস্ট সোসাইটির তরফেও একযোগে কড়া নিন্দা করা হলো। বর্বরোচিত হামলার ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সরব তারা। বুধবার কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে, বৃহত্তর লড়াইয়ের ডাক দিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক ডাঃ জয়দীপ দেব। তিনি বলেন, সিবিআই এর তরফে এই নিয়ে তদন্ত চলছে। হালকা চালে ওই তদন্তের বিষয়টি দেখলে চলবে না। ডাঃ ধীমান গাঙ্গুলি জানান, এই নিয়ে তিনবার ময়নাতদন্ত রিপোর্ট বদল হয়েছে। ডাঃ রাজা ধর বলেন, অবিলম্বে কিনারা চাই। ডাঃ প্রিয়াঙ্কা রায় রাজ্য সরকারের বর্তমান সিদ্ধান্তের কড়া সমালোচনা করেন। তিনি বলেন, রাতের নাইট ডিউটি থেকে মহিলাদের বিরত রাখলে সমস্যার সমাধান হবে না। বরং পুরুষদের সঙ্গে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতেই আগ্রহী বরাবর। এদিন প্রয়াত মহিলা চিকিৎসকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

আর জি কর–কাণ্ডঃ বৃহত্তর লড়াইয়ের ডাক অ্যাসোসিয়েশন অফ চেস্ট ফিজিশিয়ানের
Releated Posts
জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির
এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…
জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির
এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…
ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত
জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…
এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন
বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…


















