News Flash

  • Home
  • প্রধান খবর
  • আর জি কর–কাণ্ডঃ বৃহত্তর লড়াইয়ের ডাক অ্যাসোসিয়েশন অফ চেস্ট ফিজিশিয়ানের
Image

আর জি কর–কাণ্ডঃ বৃহত্তর লড়াইয়ের ডাক অ্যাসোসিয়েশন অফ চেস্ট ফিজিশিয়ানের

 কলকাতা, ২১ আগস্ট (হি. স.) : ১৪ আগস্ট মাঝরাতে আর জি কর হাসপাতালে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য  অ্যাসোসিয়েশন অফ চেস্ট ফিজিশিয়ান (পশ্চিমবঙ্গ শাখা) ও ইন্ডিয়ান চেস্ট সোসাইটির তরফেও একযোগে কড়া নিন্দা করা হলো। বর্বরোচিত হামলার ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সরব তারা। বুধবার কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে, বৃহত্তর লড়াইয়ের ডাক দিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক ডাঃ জয়দীপ দেব। তিনি বলেন, সিবিআই এর তরফে এই নিয়ে তদন্ত চলছে। হালকা চালে ওই তদন্তের বিষয়টি দেখলে চলবে না। ডাঃ ধীমান গাঙ্গুলি জানান, এই নিয়ে তিনবার ময়নাতদন্ত রিপোর্ট বদল হয়েছে। ডাঃ রাজা ধর বলেন, অবিলম্বে কিনারা চাই। ডাঃ প্রিয়াঙ্কা রায় রাজ্য সরকারের বর্তমান সিদ্ধান্তের কড়া সমালোচনা করেন। তিনি বলেন, রাতের নাইট ডিউটি থেকে মহিলাদের বিরত রাখলে সমস্যার সমাধান হবে না। বরং পুরুষদের সঙ্গে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতেই আগ্রহী বরাবর। এদিন প্রয়াত মহিলা চিকিৎসকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

Releated Posts

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026

‘প্রতিটি মেডিক্যাল লাইসেন্সের জন্য ঘুষ নিত পূর্ববর্তী সরকার’: যোগী আদিত্যনাথ

গোরখপুর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিযোগ করেছেন, রাজ্যের পূর্ববর্তী সমাজবাদী পার্টি (এসপি) সরকার মেডিক্যাল লাইসেন্স…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top