কলকাতা, ২১ আগস্ট (হি. স.) : আনন্দপুরে বুধবার সাতসকালে রাস্তার ধারে ঝোপের মধ্যে থেকে এক অজ্ঞাতপরিচয় মহিলার দেহ উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। মৃতার পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে পথ চলতি সাধারণ মানুষ আনন্দপুরে রাস্তার ধারেই ঝোপের মধ্যে একটা কিছু পড়ে থাকতে দেখেন। প্রথমে তাঁরা বিষয়টা ভালো ভাবে বুঝতে পারেননি। কাছে গিয়ে দেখেন এক মহিলার রক্তাক্ত দেহ পড়ে রয়েছে। খবর চাউর হতেই স্থানীয় বাসিন্দারা জড়ো হয়ে যান।তবে ওই মহিলাকে এলাকার কেউ চিনতে পারেননি। খবর দেওয়া হয় থানায়। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, মৃতার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। রক্তাক্ত ছিল শরীর। পুলিশ স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, অন্যত্র খুন করে দেহ ফেলে রেখে যাওয়া হয়েছে।

আনন্দপুরে ঝোপের মধ্যে থেকে উদ্ধার অজ্ঞাতপরিচয় মহিলার দেহ
Releated Posts
কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা
কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…
বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক
পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…
গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…
দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য
দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…


















