News Flash

  • Home
  • দিনের খবর
  • আনন্দপুরে ঝোপের মধ্যে থেকে উদ্ধার অজ্ঞাতপরিচয় মহিলার দেহ
Image

আনন্দপুরে ঝোপের মধ্যে থেকে উদ্ধার অজ্ঞাতপরিচয় মহিলার দেহ

কলকাতা, ২১ আগস্ট (হি. স.) :  আনন্দপুরে বুধবার সাতসকালে রাস্তার ধারে ঝোপের মধ্যে থেকে এক অজ্ঞাতপরিচয় মহিলার দেহ উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। মৃতার পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে পথ চলতি সাধারণ মানুষ আনন্দপুরে রাস্তার ধারেই ঝোপের মধ্যে একটা কিছু পড়ে থাকতে দেখেন। প্রথমে তাঁরা বিষয়টা ভালো ভাবে বুঝতে পারেননি। কাছে গিয়ে দেখেন এক মহিলার রক্তাক্ত দেহ পড়ে রয়েছে। খবর চাউর হতেই স্থানীয় বাসিন্দারা জড়ো হয়ে যান।তবে ওই মহিলাকে এলাকার কেউ চিনতে পারেননি। খবর দেওয়া হয় থানায়। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, মৃতার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। রক্তাক্ত ছিল শরীর। পুলিশ স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, অন্যত্র খুন করে দেহ ফেলে রেখে যাওয়া হয়েছে।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top