News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বন্যা পরিস্থিতিতে প্রশাসনকে সাহায্যের হাত বাড়িয়ে দিল বিএসএফ
Image

বন্যা পরিস্থিতিতে প্রশাসনকে সাহায্যের হাত বাড়িয়ে দিল বিএসএফ

আগরতলা, ২১ আগস্ট: রাজ্যজুড়ে বন্যা পরিস্থিতি। এমন অবস্থায় প্রশাসনকে সহায়তা করল বিএসএফ।

রাজ্যের দক্ষিণ জেলায় ভারী বর্ষণের ফলে বিলোনিয়া মহকুমা বিলোনিয়ার সীমান্ত ফাঁড়ি এলাকায় অবস্থিত সীমান্তবর্তী গ্রাম তালুকদারপাড়া, মনোরমুখ এবং দক্ষিণ সোনাইছড়ার নিচু এলাকায় বন্যার সৃষ্টি হয়েছে।

এমতাবস্থায় বিলোনিয়ার এসডিএমের অনুরোধে  বিলোনিয়া এবং সারসিমা বিওপি থেকে বিএসএফের ১ প্লাটুন নিয়ে গঠিত একটি উদ্ধারকারী দল। তারা তালুকদারপাড়া, মনোরমুখ এবং দক্ষিণ সোনাইছড়াতে উদ্ধার অভিযান চালায়। মোট ২৫টি পরিবার সহ  গবাদি পশু, জিনিসপত্র উদ্ধার করা হয়েছে
এবং তাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

রাজ্যের সংকট পরিস্থিতিতে বিএসএফের সাহায্যকে সাধুবাদ জানিয়েছেন প্রত্যেকেই।

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top