News Flash

  • Home
  • দিনের খবর
  • নীতীশ কুমার ক্লান্ত, বিহারকে ঠিকভাবে চালাতে পারছেন না তিনি : তেজস্বী যাদব

নীতীশ কুমার ক্লান্ত, বিহারকে ঠিকভাবে চালাতে পারছেন না তিনি : তেজস্বী যাদব

পাটনা, ২১ আগস্ট (হি.স.): হাজীপুর ওয়ার্ড কাউন্সিলর পঙ্কজ রায়কে হত্যার ঘটনায় বিহার সরকারের তীব্র সমালোচনা করলেন আরজেডি নেতা তেজস্বী যাদব। মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে কটাক্ষ করে তিনি বলেছেন, নীতীশ কুমার ক্লান্ত, বিহারকে ঠিকভাবে চালাতে পারছেন না তিনি। তেজস্বী যাদব আরও বলেছেন, “একজন জনপ্রতিনিধিকে খুন করা হয়েছে। বিহারে অপরাধ নতুন উচ্চতায় পৌঁছেছে। নীতীশ কুমারের হাত থেকে সবকিছু বেরিয়ে যাচ্ছে, তিনি ঠিকমতো বিহার চালাতে পারছেন না।”তেজস্বী যাদব আরও বলেছেন, “স্বরাষ্ট্র মন্ত্রক তাঁর হাতে আছে এবং সে ব্যর্থ হয়েছে। তিনি ক্লান্ত। আমরা অপরাধের বুলেটিন প্রকাশ করছি। মানুষ আতঙ্কিত, ঘর থেকে বের হচ্ছে না, ঘরে ঘরে খুন হচ্ছে। পাটনায় বোমা বিস্ফোরিত হচ্ছে…নীতীশ কুমারকে অসহায় দেখাচ্ছে…এটা ডাবল ইঞ্জিন সরকার, কিন্তু অপরাধ বাড়ছে। আমি হাজীপুরে যাচ্ছি।”

Releated Posts

কেরলে আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের তদন্তে তৎপর ইডি, হাসপাতাল-সহ একাধিক স্থানে তল্লাশি

কোচি, ১৮ জুন (আইএএনএস): কেরলকে কেন্দ্র করে পরিচালিত আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের অভিযোগে তদন্ত আরও জোরদার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট…

ByByNews Desk Jun 18, 2026

রিতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেওয়ার স্পিকারের সিদ্ধান্ত বহাল রাখল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার রথীন্দ্র বসের সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে অস্বীকার করল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার আদালতের…

ByByNews Desk Jun 18, 2026

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top