News Flash

  • Home
  • প্রধান খবর
  • বাংলায় নারী জীবন এখন মূল্যহীন”, দাবি অমিত মালব্যর
Image

বাংলায় নারী জীবন এখন মূল্যহীন”, দাবি অমিত মালব্যর

কলকাতা, ২১ আগস্ট (হি.স.) : “পশ্চিমবঙ্গ পুলিশ নিশ্চিত করেছে যে বিভিন্ন অভিযোগ কখনও রিপোর্ট করা হয় না। বিষয়গুলি আড়ালেই চেপে দেওয়া হয়।” বুধবার এক্স-বার্তায় এই মন্তব্য করলেন বিজেপি নেতা অমিত মালব্য।

তিনি লিখেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গে আর একটি দিন। আনন্দপুর থানা এলাকায় ১০৮ নং ওয়ার্ডের নোনাডাঙ্গা সবুজপল্লী এলাকায় ঝোপের মধ্যে এক মহিলার দেহ পাওয়া গেছে। হত্যার আগে তাঁকে লাঞ্ছিত করা হয়েছিল কিনা তা স্পষ্ট নয়।

বাংলায় নারী জীবন এখন মূল্যহীন। অগণিত হত্যাকান্ড ঘটে এবং কেউ কিছু জানতে পারে না। যদি কেউ ক্ষোভ প্রকাশ করে এবং জবাব চায়, মমতা বন্দ্যোপাধ্যায় সেটিকে একটি ছোটখাট ঘটনা বলে এড়িয়ে যান। বা আরও খারাপ, মৃতার চরিত্রহনন করে বিষয়টিকে খারিজ করে দেওয়ার চেষ্টা করেন।”

প্রসঙ্গত, এদিন ই এম বাইপাস সংলগ্ন আনন্দপুরের নোনাডাঙায় জনবহুল এলাকায় রাস্তার পাশ থেকে উদ্ধার হয়ে এক যুবতীর ক্ষতবিক্ষত দেহ। এলাকারই এক বাসিন্দা দাবি করেছেন, ভোর পাঁচটা নাগাদ ওই জায়গা দিয়ে যাওয়ার সময় তিনি কোনও দেহ দেখতে পাননি৷ সম্ভবত তার পরেই দেহ ফেলে যাওয়া হয়৷

Releated Posts

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন্ডাক্টরে আত্মনির্ভরতার পথে ভারতের বড় পদক্ষেপ, ‘সেমিকন ২.০’-তে ১.২৭ লক্ষ কোটি টাকার বরাদ্দ

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে বড় পদক্ষেপের পথে এগোচ্ছে ভারত। ২০২১ সালে দেশে কোনও বাণিজ্যিক…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন ইন্ডিয়া ২০২৬: সেমিকন্ডাক্টর, ফিনটেক ও লজিস্টিকসে ভারতের অগ্রগতির কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর, ফিনটেক এবং লজিস্টিকস-সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের অগ্রগতি দেশের অর্থনৈতিক বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক স্তরে…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top