News Flash

  • Home
  • দিনের খবর
  • ত্তর প্রদেশের এটাহ-তে ট্রাক ও গাড়ির সংঘর্ষে মৃত্যু ৪ জনের, আহত দুই
Image

ত্তর প্রদেশের এটাহ-তে ট্রাক ও গাড়ির সংঘর্ষে মৃত্যু ৪ জনের, আহত দুই

এটাহ, ২১ আগস্ট (হি.স.): উত্তর প্রদেশের এটাহ জেলায় ট্রাক ও গাড়ির সংঘর্ষে প্রাণ হারালেন ৪ জন। ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন। নিহতরা ৪ জন একই পরিবারের সদস্যরা। গাড়িতে চেপে দিল্লি থেকে হামিরপুর যাচ্ছিলেন নিহতরা, সেই সময় ট্রাক ও গাড়ির মধ্যে সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে।পুলিশ জানিয়েছে, বুধবার এটাহ জেলার ইকদিল থানা এলাকায় ট্রাক ও গাড়ির মধ্যে জোরালো সংঘর্ষ হয়। সেই দুর্ঘটনার একই পরিবারের ৪ জন সদস্যের মৃত্যু হয়েছে। দু’জনকে দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করার পর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুনম নামে এক মহিলা ও এক শিশুকন্যা দুর্ঘটনায় আহত হয়েছে। ভয়াবহ এই দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।

Releated Posts

প্রবীণ বিজেপি নেতা ও প্রাক্তন মন্ত্রী পরশ চন্দ্র জৈনের প্রয়াণ

উজ্জয়িনী, ৩ আগস্ট (আইএএনএস): মধ্যপ্রদেশের প্রবীণ বিজেপি নেতা এবং প্রাক্তন মন্ত্রী পরশ চন্দ্র জৈনের মৃত্যু হয়েছে। সোমবার ইন্দোরের…

ByByNews Desk Aug 3, 2026

জেপিএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগে ঝাড়খণ্ডজুড়ে সিআইডির হানা, ফের তলব প্রাক্তন চেয়ারম্যানকে

রাঁচি, ৩ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের (জেপিএসসি) ১৪তম সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষায় অনিয়মের অভিযোগের তদন্তে সোমবার…

ByByNews Desk Aug 3, 2026

লালবাজারের সেন্ট্রাল লক-আপে বসছে অত্যাধুনিক সিসিটিভি, নজরদারি জোরদারে কলকাতা পুলিশের উদ্যোগ

কলকাতা, ৩ আগস্ট (আইএএনএস): লালবাজারে কলকাতা পুলিশের সদর দফতরের সেন্ট্রাল লক-আপে নিরাপত্তা ও নজরদারি আরও জোরদার করতে অত্যাধুনিক…

ByByNews Desk Aug 3, 2026

বিহারে যাত্রীবাহী ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পেলেন শতাধিক যাত্রী

পাটনা, ৩ আগস্ট (আইএএনএস): বিহারের সাহারসা জেলার সিমরি বখতিয়ারপুর রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে সোমবার ভোর প্রায় ৩টা ২৫…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top