এটাহ, ২১ আগস্ট (হি.স.): উত্তর প্রদেশের এটাহ জেলায় ট্রাক ও গাড়ির সংঘর্ষে প্রাণ হারালেন ৪ জন। ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন। নিহতরা ৪ জন একই পরিবারের সদস্যরা। গাড়িতে চেপে দিল্লি থেকে হামিরপুর যাচ্ছিলেন নিহতরা, সেই সময় ট্রাক ও গাড়ির মধ্যে সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে।পুলিশ জানিয়েছে, বুধবার এটাহ জেলার ইকদিল থানা এলাকায় ট্রাক ও গাড়ির মধ্যে জোরালো সংঘর্ষ হয়। সেই দুর্ঘটনার একই পরিবারের ৪ জন সদস্যের মৃত্যু হয়েছে। দু’জনকে দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করার পর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুনম নামে এক মহিলা ও এক শিশুকন্যা দুর্ঘটনায় আহত হয়েছে। ভয়াবহ এই দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।

ত্তর প্রদেশের এটাহ-তে ট্রাক ও গাড়ির সংঘর্ষে মৃত্যু ৪ জনের, আহত দুই
Releated Posts
নিজের পছন্দের নিরাপত্তারক্ষী পাওয়া সম্ভব নয়: মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
কলকাতা, ১৮ জুন (আইএএনএস): প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা প্রত্যাহারের অভিযোগ খারিজ করে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু…
অনুপ্রবেশ রোধে সাফল্যের জন্য শুভেন্দু অধিকারী সরকারকে প্রশংসা রাজ্যপালের
কলকাতা, ১৮ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি. ভি. আনন্দ বোস (আর.এন. রবি হিসেবে উল্লিখিত) বৃহস্পতিবার রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী…
সমস্তিপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৩, আহত ৮
পাটনা, ১৮ জুন (আইএএনএস): বিহারের সমস্তিপুর জেলায় বৃহস্পতিবার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে এবং অন্তত আটজন…
কেরলে আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের তদন্তে তৎপর ইডি, হাসপাতাল-সহ একাধিক স্থানে তল্লাশি
কোচি, ১৮ জুন (আইএএনএস): কেরলকে কেন্দ্র করে পরিচালিত আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের অভিযোগে তদন্ত আরও জোরদার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট…


















