News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সমস্ত রাজ্যবাসীকে সতর্ক থাকার আবেদন বিদ্যুৎ মন্ত্রী

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সমস্ত রাজ্যবাসীকে সতর্ক থাকার আবেদন বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ২১ আগস্ট: প্রবল বর্ষণ আর দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সমস্ত রাজ্যবাসীকে সতর্ক থাকার আবেদন জানিয়েছেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ।

পাশাপাশি বিদ্যুৎ পরিষেবার সঙ্গে যুক্ত ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমের সমস্ত স্তরের প্রকৌশলী, কর্মী এবং আধিকারিকদেরও সতর্ক থেকে পরিষেবা প্রদানের অনুরোধ জানিয়েছেন তিনি।

আজ সামাজিক মাধ্যমে তিনি বলেন, এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বহু জায়গায় ট্রান্সফর্মার জলের তলায় চলে গিয়েছে। হাই টেনশন লাইনের টাওয়ার, বৈদ্যুতিক খুঁটি নড়বড়ে হয়ে গিয়েছে। কোথাও তার ছিড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে প্রয়োজনে পরিষেবা বন্ধ রেখে জনগণের পাশে দাঁড়ানোর জন্য বিদ্যুৎ নিগমের সমস্ত হেলপার, লাইনম্যান, অপারেটর, বিভিন্ন এজেন্সির কর্তৃপক্ষ, ম্যানেজার, সিনিয়র ম্যানেজার থেকে শুরু করে উর্ধ্বতন কর্তৃপক্ষ প্রত্যেককেই সতর্কতা অবলম্বন করারও অনুরোধ জানিয়েছেন তিনি।

Releated Posts

ধর্মনগরে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, অভিযুক্ত গ্রেপ্তার

আগরতলা, ৩ আগস্ট: গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে ধর্মনগর থানার…

ByByReshmi Debnath Aug 3, 2026

দুর্ঘটনায় গুরুতর আহত গর্ভবতী মহিলা, পুলিশের ভূমিকা নিয়ে অভিযোগ; মুখ্যমন্ত্রীর কাছে তদন্তের দাবি

আগরতলা, ৩ আগস্ট: সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক গর্ভবতী মহিলাকে ঘিরে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। করবুক মহকুমার…

ByByTaniya Chakraborty Aug 3, 2026

বর্ধিত বিদ্যুৎ বিলের প্রতিবাদে সোনামুড়া ইলেকট্রিক অফিসে তালাবন্দি, বিক্ষোভে উত্তাল এলাকা

সোনামুড়া, ৩ আগস্ট: বর্ধিত বিদ্যুৎ বিলের প্রতিবাদে সোমবার সোনামুড়া বিদ্যুৎ দপ্তরের অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হন এলাকার…

ByByReshmi Debnath Aug 3, 2026

আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে খাদ্যসামগ্রী সংক্রান্ত অভিযোগে আকস্মিক পরিদর্শনে মন্ত্রী বিকাশ দেববর্মা

আগরতলা, ৩ আগস্ট: আগরতলার জগন্নাথ বাড়ি রোডস্থিত ড. বি. আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে খাদ্যসামগ্রী সংক্রান্ত অনিয়মের অভিযোগের…

ByByTaniya Chakraborty Aug 3, 2026
Scroll to Top