News Flash

  • Home
  • ত্রিপুরা
  • টানা বর্ষণে বিপর্যয়, মুহুরি নদীর জলস্তর বৃদ্ধি,দক্ষিণ জেলায় লাল সর্তকতা বহাল
Image

টানা বর্ষণে বিপর্যয়, মুহুরি নদীর জলস্তর বৃদ্ধি,দক্ষিণ জেলায় লাল সর্তকতা বহাল

আগরতলা, ২১ আগস্ট: ত্রিপুরায় প্রাকৃতিক বিপর্যয়ের গভীর সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। টানা বর্ষণের জেরে ত্রিপুরায় নদীগুলি ফুঁসছে। ফলে, বন্যার আশঙ্কায় সর্তকতা জারি করা হয়েছে। দক্ষিণ জেলায় ভারী বৃষ্টিপাত থাকায় লাল সর্তকতা বহাল রেখেছে আবহাওয়া দফতর।

মৌসম বিভাগ জানিয়েছে, দক্ষিণ ত্রিপুরায় ভারী বৃষ্টিপাত থাকায় অবাধ থাকবে লাল সর্তকতা। লাগামহীন বৃষ্টিতে ইতিমধ্যেই মুহুরী নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে। সকালের বৃষ্টিতে তা আরো ভয়াবহ আকার ধারণ করতে পারে। তাই, মুহুরী নদী সংলগ্ন এলাকার সমস্ত বাসিন্দাদের নিরাপদ আশ্রয় কেন্দ্রে চলে যাওয়ার অনুরোধ করেছে জেলা প্রশাসন।

পাশাপাশি, জেলা প্রসাশনের তরফ থেকে হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। টোল ফ্রি নম্বর গুলি হল -৬৯০৯৩৫৮৮১৯/০৩৮২৩২২২০৪৬/০৩৮২৩২২৩০৬৬ বা ১০৭৭।

এদিকে, অতিরিক্ত বৃষ্টির ফলে অম্পি আরডি ব্লকের অধীনস্থ এলাকা বেশী ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই হরিপুর উচ্চ বিদ্যালয়ে’ একটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। যেখানে প্রশাসনের পক্ষ থেকে ১০০ জনেরও বেশি লোককে সাময়িক ত্রাণ দেওয়া হচ্ছে। প্রসাশনের তরফ থেকে জানানো হয়েছে
অম্পি ব্লকের কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত হলে বা এই পরিস্থিতির কারণে বাড়ি হারিয়ে গেলে বা কোনো জরুরী অবস্থা দেখা দিলে, আপনি সংশ্লিষ্ট পঞ্চায়েত সচিবের সাথে এবং টোল ফ্রি নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top