News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রবল বর্ষণে প্লাবিত উত্তর জেলার বিভিন্ন এলাকা
Image

প্রবল বর্ষণে প্লাবিত উত্তর জেলার বিভিন্ন এলাকা

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২০ আগস্ট: সোমবার সন্ধ্যা থেকে উত্তর জেলা সদর ধর্মনগরে চলছে অঝরে বৃষ্টি। বিভিন্ন এলাকাগুলি জলমগ্ন হয়ে উঠেছে। বিশেষ করে ভারত বাংলা সীমান্তের বিঘার পর বিঘা জমি প্লাবিত হওয়ায় জলের নিচে চলে গেছে। এলাকার কৃষকদের মাথায় হাত পড়ে গেছে।

এদিকে শিববাড়ি ছড়ার পার এলাকা অতিরিক্ত প্লাবিত হওয়ায় দশটি পরিবারের সদস্যরা শরণার্থী শিবিরে এসে আশ্রয় নিয়েছে। সাধারণ মানুষ বিশেষ করে বিভিন্ন সামাজিক ক্লাবের সদস্যরা বিভিন্ন জায়গায় সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছে শরণার্থীদের উদ্ধার করতে। নয়াপাড়া, রাজবাড়ীর মন্ডপ পাড়া, জেল রোড সব এলাকাই জলমগ্ন। নিরাপত্তার জন্য মানুষ নিজের ঘরবাড়ি ছেড়ে আত্মীয়-স্বজনের ঘর বাড়ি যেগুলি কিছুটা উঁচু জায়গায় রয়েছে তাতে আশ্রয় নিচ্ছে।

শহর বৃষ্টিতে শুনশান অবস্থা ধারণ করেছে। মানুষ প্রায় নেই বললেই চলে। যে যার নিজের ঘরে আশ্রয় নিয়ে দিন কাটাচ্ছে। জুরি নদী এবং কাকরি নদী ফুলে ফেঁপে উঠেছে। জল বিপদসীমার ঊর্ধ্ব দিয়ে বইছে।

Releated Posts

কৃষকরাই অন্নদাতা, তাঁদের উন্নয়নেই দেশের অগ্রগতি: কৃষিমন্ত্রী

আগরতলা, ৩০ জুলাই: কৃষকরা যদি কৃষিপণ্য উৎপাদন বন্ধ করে দেন, তাহলে দেশের উন্নয়ন সম্ভব নয়। কৃষি ব্যবস্থা ভেঙে…

ByByTaniya Chakraborty Jul 30, 2026

অসম রাইফেলসের উদ্যোগে ত্রিপুরার শিক্ষার্থীদের চারদিনের শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি

আগরতলা, ৩০ জুলাই : জাতীয় সংহতি, সাংস্কৃতিক সম্প্রীতি এবং যুবসমাজের সর্বাঙ্গীণ বিকাশের লক্ষ্যে অসম রাইফেলসের উদ্যোগে ত্রিপুরার উদয়পুরস্থিত…

ByByTaniya Chakraborty Jul 30, 2026

মানবপাচার রোধে সক্ষমতা বৃদ্ধির কর্মশালার আয়োজন বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের

আগরতলা, ৩০ জুলাই: সীমান্ত এলাকায় মানবপাচার প্রতিরোধে নিরাপত্তা বাহিনীর সক্ষমতা বৃদ্ধি এবং বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় আরও জোরদার…

ByByReshmi Debnath Jul 30, 2026

কলমচৌড়ায় পুলিশের অভিযানে ১০২ কেজি শুকনো গাঁজা উদ্ধার, নতুন ওসির নেতৃত্বে বড় সাফল্য

আগরতলা, ৩০ জুলাই: গতকাল রাতে কলমচৌড়া থানার নবনিযুক্ত ওসি হিমাদ্রি সরকারের নেতৃত্বে উত্তর কলমচৌড়া এলাকায় একটি বিশেষ অভিযানে…

ByByTaniya Chakraborty Jul 30, 2026
Scroll to Top