News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাজীব গান্ধীর ৮০তম জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় পালিত

রাজীব গান্ধীর ৮০তম জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় পালিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ আগস্ট: প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত রাজীব গান্ধীর ৮০ তম জন্মজয়ন্তী মঙ্গলবার রাজ্যে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। মূল অনুষ্ঠান হয় আগরতলা কংগ্রেস ভবনে।

প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ৮০তম জন্ম দিবসটি আজ সারাদেশে সৎভাবনা দিবস হিসেবে উদযাদিত হয়েছে। এদিন মূল অনুষ্ঠানটি হয় আগরতলা কংগ্রেস ভবনে। অনুষ্ঠানে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ ও দলীয় কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।

এদিন রাজীব গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে দিবসটির আনুষ্ঠানিক সূচনা করা হয়। অনুষ্ঠানের সূচনা করে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন রাজ্যের প্রতিটি জেলা ও ব্লক স্তরে দিবসটি যথাযথ মর্যাদার সঙ্গে পালন করা হয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, রাজীব গান্ধী ছিলেন যুবসমাজের প্রেরণা। তার প্রদর্শিত পথেই আজ দেশ বিজ্ঞান প্রযুক্তি ক্ষেত্রে উন্নয়নের শিখরে পৌঁছেছে। যুব সমাজকে রাজীব গান্ধীর মতাদর্শে ও তার প্রদর্শিত পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি।

Releated Posts

সোমনাথ যাত্রায় ৭০ পুণ্যার্থী, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ সেপ্টেম্বর: সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত ‘সোমনাথ স্বাভিমান’ পর্বে অংশগ্রহণ করতে রাজ্যের…

ByByReshmi Debnath Sep 24, 2026

‘ভোট চুরি, আইন চুরি, প্রতিষ্ঠান চুরি’: জ্ঞানেশের পদত্যাগ দাবি রাহুলের

অভিজিৎ রায় চৌধুরী, নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর : মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগ দাবি করলেন লোকসভার বিরোধী…

ByByReshmi Debnath Sep 24, 2026

রাজ্যবাসীর কাছে দ্রুত ন্যূনতম চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: রাজ্যবাসীর কাছে দ্রুত ন্যূনতম চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে রাজ্য সরকার সারা রাজ্যেই আরোগ্য মন্দির গড়ে…

ByByReshmi Debnath Sep 24, 2026

অব্যবহৃত চা-বাগানের জমি শিল্প ও পর্যটন প্রকল্পে ব্যবহারের পরিকল্পনা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: ত্রিপুরায় চা চাষের জন্য বরাদ্দ করা হলেও বর্তমানে অব্যবহৃত জমি শিল্প ও পর্যটন প্রকল্পের জন্য…

ByByTaniya Chakraborty Sep 24, 2026
Scroll to Top