News Flash

  • Home
  • মুখ্য খবর
  • অতিরিক্ত বৃষ্টিতে প্লাবিত ধলাই জেলার বিভিন্ন অংশ
Image

অতিরিক্ত বৃষ্টিতে প্লাবিত ধলাই জেলার বিভিন্ন অংশ

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ২০ আগস্ট: নিম্নচাপের ফলে অতিরিক্ত বৃষ্টির দরুন ধলাই নদীর জল বেড়ে বন্যার কবলে কমলপুরের বহু গ্রাম। বিপন্ন বহু পরিবার। ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

গত তিনদিন যাবত নিম্নচাপের প্রভাবে অতিরিক্ত বৃষ্টির দরুন ধলাই নদীর জল বেড়ে বন্যার কবলে কমলপুরের বহু গ্রাম প্লাবিত হয়ে পড়েছে। দেখা গেছে, কমলপুর শহরের ফুলছড়ি এলাকায় ধলাই নদীর জল বেড়ে মানুষের বাড়ি ঘর ও রাস্তা ডুবে যায়। বিভিন্ন প্রান্তের ছোট বড় গাড়ি গুলি যাতায়াতে ক্ষেত্রে দুর্ভোগে পড়েন। বৃষ্টি থেমে নেই। ধলাই নদীর জল বেড়ে চলছে। বিপদ সীমা ছুই ছুই।

মঙ্গলবার ভোর ৩টা থেকে ধলাই নদীর জল বাড়তে শুরু করেছে। হালহূলী, বড়সুরমা, সিঙ্গিছড়া,পঞ্চাশী, মলয়া, মোহনপুর,কলাছড়ি , মানিক ভান্ডার মেথির মিয়া, কুচাইনালা সহ আরো কয়েকটি গ্রাম প্লাবিত হয়ে পড়ে। মহকুমা শাসক লাল রিং নেতা ডারলং সহ প্রশাসনের কর্মকর্তারা প্রাকৃতিক দুর্যোগের কর্মীদের নিয়ে বন্যায় বিপর্যস্ত গ্রাম গুলিতে গিয়ে উদ্ধারের কাজ শুরু করেছে। এতো ভয়াবহ বন্যা গত কুড়ি বছরে হয় নি।

হালহালী গ্রামের বন্যায় কবলিত মানুষ বলেন, মঙ্গলবার ভোর ৩টা থেকে ধলাই নদীর জল বাড়তে শুরু করে। এখন বাড়ি ঘর জলে ডুবে যায়। জিনিস পত্র নিয়ে খাটের উপর রেখেছি। জল বাড়ছে, বিপদ বাড়ছে। মহকুমা প্রশাসন থেকে প্রাকৃতিক দুর্যোগের কর্মকর্তারা দেখে যান। মহকুমা প্রশাসনের প্রাকৃতিক দুর্যোগের এক কর্মকর্তা জানান, মহকুমা শাসকের মিটিং অনুযায়ী প্রাকৃতিক দুর্যোগের নৌকা ঠিক করে প্রথমে হালহূলী গ্রামে যাবো সেখানে বন্যায় কবলিত মানুষকে উদ্ধার করে কে সি গার্লস স্কুল রিলিফ ক্যাম্পে রাখবো। এরপর বড়সুরমা, সিঙ্গিছড়া, পঞ্চাশী, মলয়া, মোহনপুর ইত্যাদি গ্রামে গিয়ে উদ্ধারের কাজ করবো। এদিকে, বন্যায় উল্লেখিত গ্রামগুলোতে বাড়ি ঘরে ধলাই নদীর জল প্রবেশ করে ব্যাপক ক্ষতি হয়েছে।

Releated Posts

দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে রাজ্যের প্রতিটি প্রান্তে উন্নয়নের সুফল পৌঁছে দিতে রাজ্য সরকার আন্তরিকভাবে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি , আগরতলা, ৩০ জুলাই: রাজ্য সরকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। সেই লক্ষ্যেই ধারাবাহিকভাবে বিভিন্ন পরিকল্পনা…

ByByReshmi Debnath Jul 30, 2026

ডিজিপি অনুরাগ ধনকরের মৃত্যু তদন্তে দিল্লিতে ত্রিপুরা পুলিশের টিম

আগরতলা, ৩০ জুলাই: ত্রিপুরার পুলিশ মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের রহস্যজনক মৃত্যুর তদন্তে গঠিত বিশেষ তদন্তকারী দল (এসআইটি) তদন্ত…

ByByTaniya Chakraborty Jul 30, 2026

এসএমএ আক্রান্ত মানশ্রীর পাশে কৃষি দপ্তর, ৩ লক্ষ টাকার সহায়তা প্রদান

আগরতলা, ৩০ জুলাই: বিরল ও প্রাণঘাতী রোগ স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি (এসএমএ)-তে আক্রান্ত ছোট্ট মানশ্রীর চিকিৎসার জন্য আর্থিক সহায়তার…

ByByTaniya Chakraborty Jul 30, 2026

বছর বাঁচাও পরীক্ষার ফল প্রকাশ, বেড়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পাশের হার

আগরতলা, ৩০ জুলাই : বছর বাঁচাও পরীক্ষার ফলাফলে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের পাশের হার বেড়েছে। আজ সাংবাদিক সম্মেলনের এবিষয়ে…

ByByTaniya Chakraborty Jul 30, 2026
Scroll to Top