News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সক্ষম সামাজিক সংস্থার উদ্যোগে হুইলচেয়ার বিতরণ

সক্ষম সামাজিক সংস্থার উদ্যোগে হুইলচেয়ার বিতরণ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ আগস্ট: সক্ষম একটি সামাজিক সংস্থা। যা ত্রিপুরা এবং আসামের বরাক উপত্যকা নিয়ে কাজ করে চলেছে দীর্ঘদিন ধরে। সক্ষম এবং রোটারি ক্লাব  ইন্টারন্যাশনাল এর যৌথ উদ্যোগে আজ নয়া পাড়াতে একটি অনুষ্ঠান করা হয় এবং চারজন বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিকে হুইলচেয়ার বিতরণ করা হয়। আরএসএসের গৌরা দে এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

সক্ষম মূলত প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে চলেছে এবং শুধুমাত্র প্রতিবন্ধিরা উপকৃত হচ্ছেন এমন নয় কেন প্রতিবন্ধী হিসেবে মানুষ জন্মগ্রহণ করেন তা নিয়ে আলোচনা সভার আয়োজন করেন। সচেতনতার মাধ্যমে মানুষকে প্রতিবন্ধী হওয়া থেকে বিরত থাকতে কাজ করে চলেছে এরা।

ধর্মনগর দীর্ঘদিন যাবত কৈলাসহর ডিডিআরসির আওতাধীন ছিল ইদানিং পাঁচ ছয় মাস হয়েছে নতুন ডিডিআরসি কাজ করছে। তাদের সাথে হাতে হাত মিলিয়ে প্রতিবন্ধীদের খুঁজে বের করা এবং তাদের সব ধরনের সহায়তার হাত বাড়িয়ে দেওয়া হচ্ছে সক্ষমের কাজের মূল উদ্দেশ্য। আগামী দিনে আরও দশজনকে হুইলচেয়ার বিতরণ করা হবে বলে সব সময় পক্ষ থেকে জানানো হয়।

Releated Posts

আগরতলা-ধর্মনগর রুটে ট্রেন চলাচল ও দূরপাল্লার ট্রেনের স্টপেজ নিয়ে একাধিক দাবি বিধায়ক জওহর চক্রবর্তীর

ধর্মনগর, ৮ আগস্ট: ধর্মনগর থেকে আগরতলা এবং আগরতলা থেকে ধর্মনগরের মধ্যে ট্রেন চলাচলের ক্ষেত্রে বিভিন্ন অসঙ্গতি দূর করার…

ByByNews Desk Aug 8, 2026

পুর নিগমের উচ্ছেদ অভিযান, বুলডোজারে ভাঙা হল অস্থায়ী দোকানপাট

আগরতলা, ৮ আগস্ট: শহরের ফুটপাত দখলমুক্ত করতে পুরনিগমের অভিযান অব্যাহত রয়েছে। আজ দুপুরে প্যারাডাইস চৌমুহনী থেকে পোস্ট অফিস…

ByByNews Desk Aug 8, 2026

সাংবাদিকতার সঙ্গে সমাজসেবার মেলবন্ধন, সাব্রুমে মেগা রক্তদান শিবির

সাব্রুম, ৮ আগস্ট: সামাজিক দায়বদ্ধতা ও গণতান্ত্রিক চেতনাকে সামনে রেখে সাব্রুমে অনুষ্ঠিত হলো মেগা স্বেচ্ছা রক্তদান শিবির ও…

ByByNews Desk Aug 8, 2026

আগরতলা রেলস্টেশনে ১২.৪৬৫ কেজি গাঁজা উদ্ধার, যুবক গ্রেপ্তার

আগরতলা, ৮ আগস্ট: আগরতলা রেলস্টেশনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা সহ এক যুবককে গ্রেপ্তার করেছে আগরতলা জিআরপিএস। ধৃত…

ByByNews Desk Aug 8, 2026
Scroll to Top