News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরা থেকে রাজ্যসভায় উপনির্বাচনে বিজেপি প্রার্থী মনোনীত রাজীব ভট্টাচার্য্য
Image

ত্রিপুরা থেকে রাজ্যসভায় উপনির্বাচনে বিজেপি প্রার্থী মনোনীত রাজীব ভট্টাচার্য্য

আগরতলা, ২০ আগস্ট: ত্রিপুরা থেকে রাজ্যসভায় উপনির্বাচনে বিজেপি প্রার্থী মনোনীত হয়েছেন প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য্য। আজ দিল্লিতে দীর্ঘ বৈঠক শেষে চার রাজ্যে নয়জন বিজেপি প্রার্থীর নাম ঘোষণা দেওয়া হয়েছে। 

এদিন রাজ্যসভায় উপনির্বাচনে বিজেপি প্রার্থী মনোনীত হওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এবং দলের রাষ্ট্রীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী জে পি নাড্ডাকে রাজীব বাবু সামাজিক মাধ্যমে বার্তায় বিনম্র চিত্তে ধন্যবাদ জানিয়েছেন। ওই বার্তায় তিনি লিখেছেন, আমার উপর বিশ্বাস রেখে আমাকে রাজ্যসভার প্রার্থী হিসেবে যোগ্য মনে করার জন্য আমি সকলের কাছে চির কৃতজ্ঞ থাকব। ভারতকে বিশ্বগুরু বানানোর লক্ষ্যে তথা ত্রিপুরাকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেওয়া মার্গদশনে আগামী দিন কাজ করে যাব। সাথে তিনি দৃঢ় সংকল্পের সাথে জানিয়েছেন, জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত ভারতীয় জনতা পার্টির জন্য কাজ করে যাব। 

এদিকে, ত্রিপুরা থেকে রাজ্যসভার প্রার্থী হিসেবে মনোনীত হওয়ার জন্য প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য্যকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা। তিনি সামাজিক মাধ্যমে রাজীব বাবুকে অভিনন্দন জানিয়েছে লিখেছেন, আপনি অবশ্যই জয়ী হবে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদচিহ্নে ত্রিপুরার উন্নয়নে কাজ করবেন। 

এদিন সাংসদ বিপ্লব কুমার দেব সামাজিক মাধ্যমে বার্তায় লিখেছেন, ত্রিপুরা থেকে রাজ্যসভার প্রার্থী হিসাবে মনোনীত হওয়ার জন্য প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

Releated Posts

সোমনাথ যাত্রায় ৭০ পুণ্যার্থী, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ সেপ্টেম্বর: সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত ‘সোমনাথ স্বাভিমান’ পর্বে অংশগ্রহণ করতে রাজ্যের…

ByByReshmi Debnath Sep 24, 2026

‘ভোট চুরি, আইন চুরি, প্রতিষ্ঠান চুরি’: জ্ঞানেশের পদত্যাগ দাবি রাহুলের

অভিজিৎ রায় চৌধুরী, নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর : মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগ দাবি করলেন লোকসভার বিরোধী…

ByByReshmi Debnath Sep 24, 2026

রাজ্যবাসীর কাছে দ্রুত ন্যূনতম চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: রাজ্যবাসীর কাছে দ্রুত ন্যূনতম চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে রাজ্য সরকার সারা রাজ্যেই আরোগ্য মন্দির গড়ে…

ByByReshmi Debnath Sep 24, 2026

অব্যবহৃত চা-বাগানের জমি শিল্প ও পর্যটন প্রকল্পে ব্যবহারের পরিকল্পনা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: ত্রিপুরায় চা চাষের জন্য বরাদ্দ করা হলেও বর্তমানে অব্যবহৃত জমি শিল্প ও পর্যটন প্রকল্পের জন্য…

ByByTaniya Chakraborty Sep 24, 2026
Scroll to Top