News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পাহাড় ধ্বসে মর্মান্তিক মৃত্যু একই পরিবারের তিনজনের
Image

পাহাড় ধ্বসে মর্মান্তিক মৃত্যু একই পরিবারের তিনজনের

আগরতলা, ২০ আগস্ট: পাহাড়ে ধ্বস পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে একই পরিবারের তিনজনের। শান্তির বাজার মহকুমার দেবীপুর এডিসি ভিলেজের কচ্ছপ ছড়া পাড়ায় ওই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। 

প্রসঙ্গত, প্রবল বর্ষার ফলে শান্তির বাজার মহকুমায় ব্যাপক ক্ষতি হয়েছে। এরইমধ্যে শান্তির বাজার মহকুমার দেবীপুর এডিসি ভিলেজের কচ্ছপ ছড়া পাড়ায় পাহারের মাটি ধ্বসে পরে ঘুমের মধ্যে চিরনিদ্রায় আচ্ছিত হলো একই পরিবারে তিনজন।  

ঘটনার বিবরণে জানা গিয়েছে, কচ্ছপ ছড়া পাড়ার বসবাসকারি ত্রিসংকু চাকমা অন্যান্য দিনের মতো গতকাল রাত পরিবারের লোকজনদের নিয়ে ঘুমিয়ে পড়েছিলেন।  প্রবল বর্ষায় ফলে আজ ভোর আনুমানিক ৪ ঘটিকায় ত্রিসংকু চাকমার ঘরের মধ্যে পাহাড়ের মাটি ধ্বসে পরে। এতে মাটি চাপা পরে ত্রিংসকু চাকমা, সহধর্মীনি রঞ্জনি চাকমা ও তাদের ১২ বছরের কন্যাসন্তান বিনিতা চাকমা চিরনিদ্রায় আচ্ছন্ন হয়ে পরে।  

আরও জানা গিয়েছে, দেবীপুর এলাকায় রাস্তা খারাপ হবার কারণে প্রসাশনিক লোকজনেরা ঘটনাস্থলে উপস্থিত হতে পারছেনা। তাই এলাকার লোকজনেরা একত্রিত হয়ে উদ্ধার কাজে হাত বাড়িয়ে দেয়।

Releated Posts

সোমনাথ যাত্রায় ৭০ পুণ্যার্থী, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ সেপ্টেম্বর: সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত ‘সোমনাথ স্বাভিমান’ পর্বে অংশগ্রহণ করতে রাজ্যের…

ByByReshmi Debnath Sep 24, 2026

‘ভোট চুরি, আইন চুরি, প্রতিষ্ঠান চুরি’: জ্ঞানেশের পদত্যাগ দাবি রাহুলের

অভিজিৎ রায় চৌধুরী, নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর : মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগ দাবি করলেন লোকসভার বিরোধী…

ByByReshmi Debnath Sep 24, 2026

রাজ্যবাসীর কাছে দ্রুত ন্যূনতম চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: রাজ্যবাসীর কাছে দ্রুত ন্যূনতম চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে রাজ্য সরকার সারা রাজ্যেই আরোগ্য মন্দির গড়ে…

ByByReshmi Debnath Sep 24, 2026

অব্যবহৃত চা-বাগানের জমি শিল্প ও পর্যটন প্রকল্পে ব্যবহারের পরিকল্পনা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: ত্রিপুরায় চা চাষের জন্য বরাদ্দ করা হলেও বর্তমানে অব্যবহৃত জমি শিল্প ও পর্যটন প্রকল্পের জন্য…

ByByTaniya Chakraborty Sep 24, 2026
Scroll to Top