News Flash

  • Home
  • মুখ্য খবর
  • টানা বর্ষণ, ত্রিপুরার দুই জেলায় কমলা সর্তকতা জারি, সর্বোচ্চ বৃষ্টিপাত দক্ষিণ ত্রিপুরা জেলায়, সর্বনিম্ম উত্তর ত্রিপুরা জেলা
Image

টানা বর্ষণ, ত্রিপুরার দুই জেলায় কমলা সর্তকতা জারি, সর্বোচ্চ বৃষ্টিপাত দক্ষিণ ত্রিপুরা জেলায়, সর্বনিম্ম উত্তর ত্রিপুরা জেলা

আগরতলা, ১৭ আগস্ট: ত্রিপুরায় টানা বৃষ্টিপাতে জনজীবনে ভীষণ ছন্দপতন ঘটেছে। ফলে, অবিরাম বর্ষণে  বিলোনিয়া থেকে বীরচন্দ্র সড়কে পাইখোলায় সড়ক বন্ধ হয়ে পড়ে। ওই সড়কে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণরূপে বিপর্যস্ত হয়ে পড়েছে।আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী এখন পর্যন্ত সর্বাধিক দক্ষিণ ত্রিপুরা জেলার ২২৩.২ এমএম এবং সর্বনিম্ন উত্তর ত্রিপুরা জেলায় ১০৮.২ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এদিকে, আবহাওয়া দফতর আগামী ২৪ ঘন্টায় গোমতী এবং দক্ষিণ ত্রিপুরা জেলায় কমলা সর্তকতা এবং বজ্রবিদ্যুৎ ও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সর্তকতা জারি করেছে।

মৌসম বিভাগ জানিয়েছে, আজ এখন পর্যন্ত পশ্চিম ত্রিপুরা জেলায় ১৩৬.৩ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তেমনি, সিপাহীজলা জেলার ১৩৯.৭ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।  খোয়াই জেলায় ১৫২.৩ এমএম, গোমতী জেলায় ২১৪.৬ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তেমনি, উত্তর ত্রিপুরা জেলায় ১০৮.২ এমএম, দক্ষিণ ত্রিপুরা জেলায় ২২৩.২ এমএম, ধলাই জেলায় ১৮৫.৫ এমএম এবং ঊনকোটি জেলায় ২০২.৫ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। 

Releated Posts

কমিউনিস্ট ও কংগ্রেস সমস্যা সৃষ্টি করতে চায়, তারা উন্নয়ন দেখে না: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: রাজধানী আগরতলার পরিত্যক্ত ও দখলমুক্ত হওয়া পুরনো পুকুরগুলির সংস্কার কাজ দ্রুত শেষ করার…

ByByReshmi Debnath Aug 3, 2026

বাঁকিপুর উপনির্বাচনে প্রশান্ত কিশোরের ঐতিহাসিক জয়, ভাঙল বিজেপির দীর্ঘদিনের দখল; শুভেচ্ছা জানালেন সম্রাট চৌধুরী

পাটনা, ৩ আগস্ট (আইএএনএস) : বিহারের ব্যাঙ্কিপুর বিধানসভা উপনির্বাচনে বড় রাজনৈতিক সাফল্য অর্জন করলেন জন সুরাজের প্রতিষ্ঠাতা প্রশান্ত…

ByBySandeep Biswas Aug 3, 2026

শিক্ষকতায় ফিরলেও রাজনীতি ছাড়ছেন না, জল্পনায় ইতি টানলেন প্রাক্তন সাংসদ

আগরতলা, ৩ আগস্ট: শিক্ষকতায় ফেরার ঘটনাকে ঘিরে রাজ্য রাজনীতিতে তৈরি হওয়া জল্পনার অবসান ঘটিয়ে প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা…

ByByReshmi Debnath Aug 3, 2026

সুযোগসন্ধানীদের জন্য তিপরা মথায় কেনো স্থান নেই : প্রদ্যোত

আগরতলা, ৩ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন শেষ হওয়ার পর মথা এবং এর সহযোগী সংগঠনগুলিতে ব্যাপক সাংগঠনিক…

ByByTaniya Chakraborty Aug 3, 2026
Scroll to Top