News Flash

Image

ধ্বস পড়ে মর্মান্তিক মৃত্যু নাবালকের

তেলিয়ামুড়া, ২০ আগস্ট: অবিরাম বর্ষণে পাহাড় ভেঙ্গে ঘরের ধ্বস পড়ে মৃত্যু হয়েছে এক নাবালকের। ওই ঘটনায়  মুঙ্গিয়াকামী থানাধীন চামপ্লাই লাখাই বাজারে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে দমকলকর্মীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, গতকাল রাতে অবিরাম বৃষ্টিপাতে পাহাড় ভেঙ্গে ঘরের ধস পড়ে মৃত্যু হয়েছে ১৪ বছর বয়সী বীরেশ দেববর্মা। একই ঘরে ছিলেন বীরেশের মা এবং বাবাও। কিন্তু ঘটনা ঘটার পূর্বে দুজন প্রাকৃতিক কাজ করতে গেলেই ধ্বস পড়ে। তাঁরা অল্পেতে বেঁচে যায়। সাথে সাথে এলাকাবাসী দমকলবাহিনীকে খবর পাঠিয়েছেন। দমকলকর্মীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছে। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। 

Releated Posts

টেট উত্তীর্ণদের উপর জলকামান, পুলিশি আচরণের নিন্দায় বিরোধী দলনেতা

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি হস্তক্ষেপ এবং জলকামান ব্যবহারের ঘটনায় তীব্র নিন্দা জানালেন বিরোধী দলনেতা। বৃহস্পতিবারের…

ByByReshmi Debnath Sep 24, 2026

মেলাঘর থানার লকআপ থেকে পালিয়ে গেল অভিযুক্ত, বিশ্রামগঞ্জে ফের গ্রেপ্তার

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: মেলাঘর থানার লকআপ থেকে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠল এক অভিযুক্তের বিরুদ্ধে। বাথরুমে যাওয়ার কথা বলে…

ByByReshmi Debnath Sep 24, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে এনডিএ জোটের জয় নিয়ে ৯০ শতাংশ নিশ্চিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে এনডিএ জোটের জয় নিয়ে কমপক্ষে ৯০ শতাংশ নিশ্চিত বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByReshmi Debnath Sep 24, 2026

ধর্মনগরে বর্ণালী গোস্বামীর কুশপুতুল দাহ, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে এবিভিপির বিক্ষোভ

, ধর্মনগর, ২৪ সেপ্টেম্বর:ধর্মনগর সরকারি ডিগ্রি কলেজের সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে এক এবিভিপি কার্যকর্তার বাবাকে মারধরের অভিযোগে উত্তেজনা…

ByByTaniya Chakraborty Sep 24, 2026
Scroll to Top