News Flash

  • Home
  • ত্রিপুরা
  • টানা বৃষ্টিপাতে হাওড়া নদীর জলস্তর বৃদ্ধি, বলদাখাল, চন্দ্রপুর, শ্রীলঙ্কাবস্তি এলাকা বেশি ক্ষতিগ্রস্ত, উদ্ধার কার্য শুরু
Image

টানা বৃষ্টিপাতে হাওড়া নদীর জলস্তর বৃদ্ধি, বলদাখাল, চন্দ্রপুর, শ্রীলঙ্কাবস্তি এলাকা বেশি ক্ষতিগ্রস্ত, উদ্ধার কার্য শুরু

আগরতলা, ২০ আগস্ট: টানা বৃষ্টিপাতে হাওড়া নদীর জলস্তর বেড়েই চলছে। ফলে, আগরতলার বিভিন্ন এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে বলদাখাল,চন্দ্রপুর, শ্রীলঙ্কা বস্তি এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যেই উদ্ধার কাজে নেমেছে প্রশাসন সাথে এনডিআরএফ টিম।

প্রসঙ্গত, ত্রিপুরায় প্রবল বর্ষণে পশ্চিম ত্রিপুরা জেলার বিভিন্ন জায়গায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। হাওড়া নদীর জলস্তর ফুলেফেঁপে রুদ্র রূপ ধারণ করছে। তাতে আগরতলা শহরের চন্দ্রপুর থেকে রেশমবাগান ব্রিজ পর্যন্ত জাতীয় সড়ক প্লাবিত। তাতে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে।  এসডিআরএফ জওয়ানরা জলবন্দীদের উদ্ধার করছেন। এদিকে, ৯ বনমালীপুর বিধানসভা কেন্দ্রের ৩১ নং ওয়ার্ড এলাকায় হাওড়া নদীর জল ঢুকে যায় মানুষের বাড়িতে। আজ সকাল থেকে ওই এলাকার কাউন্সিলর অঞ্জনা দাস তার সহযোগী টিমকে নিয়ে বিভিন্ন বন্যা এলাকাগুলিতে যাচ্ছেন। 

পাশাপাশি, পুলিশ ও প্রশাসনের পদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতির উপর নজর রাখছেন।তাছাড়া, প্রশাসনের তরফ থেকে ধলেশ্বরের স্বামী দয়ালানন্দ বিদ্যানিকেতনে অস্থায়ী ত্রাণ শিবির খোলা হয়েছে। 

Releated Posts

আগরতলা-ধর্মনগর রুটে ট্রেন চলাচল ও দূরপাল্লার ট্রেনের স্টপেজ নিয়ে একাধিক দাবি বিধায়ক জওহর চক্রবর্তীর

ধর্মনগর, ৮ আগস্ট: ধর্মনগর থেকে আগরতলা এবং আগরতলা থেকে ধর্মনগরের মধ্যে ট্রেন চলাচলের ক্ষেত্রে বিভিন্ন অসঙ্গতি দূর করার…

ByByNews Desk Aug 8, 2026

পুর নিগমের উচ্ছেদ অভিযান, বুলডোজারে ভাঙা হল অস্থায়ী দোকানপাট

আগরতলা, ৮ আগস্ট: শহরের ফুটপাত দখলমুক্ত করতে পুরনিগমের অভিযান অব্যাহত রয়েছে। আজ দুপুরে প্যারাডাইস চৌমুহনী থেকে পোস্ট অফিস…

ByByNews Desk Aug 8, 2026

সাংবাদিকতার সঙ্গে সমাজসেবার মেলবন্ধন, সাব্রুমে মেগা রক্তদান শিবির

সাব্রুম, ৮ আগস্ট: সামাজিক দায়বদ্ধতা ও গণতান্ত্রিক চেতনাকে সামনে রেখে সাব্রুমে অনুষ্ঠিত হলো মেগা স্বেচ্ছা রক্তদান শিবির ও…

ByByNews Desk Aug 8, 2026

আগরতলা রেলস্টেশনে ১২.৪৬৫ কেজি গাঁজা উদ্ধার, যুবক গ্রেপ্তার

আগরতলা, ৮ আগস্ট: আগরতলা রেলস্টেশনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা সহ এক যুবককে গ্রেপ্তার করেছে আগরতলা জিআরপিএস। ধৃত…

ByByNews Desk Aug 8, 2026
Scroll to Top