News Flash

সাইকেল চড়ে কেদারনাথ যাত্রায় রামকৃষ্ণনগরের যুবক

করিমগঞ্জ (অসম) ১৮ আগস্ট (হি.স.) : সমাজকে প্রদূষণ মুক্ত রাখা, পশুপ্রেম ও মানব কল্যাণের বার্তা এবং নিজের শহরকে চেনাতে সাইকেল নিয়ে কেদারনাথ যাত্রার সূচনা করেছেন রামকৃষ্ণনগর কদমতলার মহাদেব ভক্ত যুবক কনক নাথ । পরিবেশ রক্ষার বার্তা দিয়ে পথে যে সকল মানুষের সঙ্গে দেখা হবে বা যে জায়গাগুলো দিয়ে তিনি যাবেন সেখানকার মানুষদের নিজের শহরের কথা তুলে ধরে পরিচিত করাবেন কেদারনাথ ভ্রমণকারী । সাইকেলে বেঁধে নিয়েছেন টেন্ট, প্রয়োজনে রাস্তার ধারেই কাটাবেন রাত । রবিবার সীমান্ত শহর করিমগঞ্জে পৌঁছলে তাকে সংবর্ধনা জানায় বেশ কয়েকটি সামাজিক সংস্থা । উৎসাহ দিতে এগিয়ে আসেন অনেকে । পূর্বে অন্ধপ্রদেশের বেসরকারী সংস্থায় চাকুরী করলে বর্তমানে বেকার কর্মহীন জীবন কাটছে কনকের । ছোট বেলা থেকেই মহাদেবের ভক্ত । দীর্ঘদিন ধরে ইচ্ছা ছিল কেদারনাথ পৌঁছে সেখানে গিয়ে মহাদেবের মাথায় জল ঢেলে আসবে । রবিবার তিনি জানান সাইকেল নিয়েই যাত্রা করার কারণ বিনা খরচায় যাওয়া আসার পথে মানুষকে পরিবেশ, পশু প্রেম নিয়ে সচেতনতা বার্তা দিবেন ।

Releated Posts

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026

কর্মসংস্থান ও পর্যটন বাড়াতে লাইভ এন্টারটেইনমেন্ট ইকোনমি ফ্রেমওয়ার্ক তৈরি করছে নাগাল্যান্ড

কোহিমা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং পর্যটন প্রসারে লাইভ এন্টারটেইনমেন্ট ক্ষেত্রকে সম্ভাবনাময় শিল্প হিসেবে গড়ে…

ByByNews Desk Sep 16, 2026

কংগ্রেসের জয়ের আতঙ্কেই বিজেপি-এআইইউডিএফের গোপন সমঝোতা: গৌরব গগৈ

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস) : আসামের নগাঁও লোকসভা উপনির্বাচনে কংগ্রেস জয়ী হবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস…

ByBySandeep Biswas Sep 15, 2026
Scroll to Top