News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আর জি কর হত্যাকান্ডের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সাধারণ নাগরিকের
Image

আর জি কর হত্যাকান্ডের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সাধারণ নাগরিকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ আগস্ট: মেয়েদের সুরক্ষা সহ তিনটি দাবি নিয়ে রবিবার আগরতলা রাজপথ কাঁপিয়ে মিছিল সংগঠিত করলো সাধারণ মানুষ। এ দিনের মিছিলে শিশু নারী ও যুবশক্তিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।

পশ্চিমবঙ্গের আরজিকর কাণ্ডের পর এবার রাজ্যে সরব হয়ে উঠলো সাধারণ মানুষ। রবিবার আর জি কর মেডিকেল কলেজের মহিলা চিকিৎসক ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদ জানানোর পাশাপাশি তিনটি দাবি নিয়ে আগরতলা রাজপথ কাঁপালেন মহিলা শিশু নারী ও যুবশক্তির দল। এদিন রাজধানীর প্রাণকেন্দ্রে সিটি সেন্টারের সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করতে দেখা যায় সাধারণ জনগনকে।

এ দিনের মিছিল থেকে মেয়েদের সুরক্ষা সহ তিনটি দাবি পেশ করা হয়। দাবিগুলোর মধ্যে নারী সংক্রান্ত যে কোন মামলা  দ্রুত গ্রহণ করা , প্রত্যেক স্কুলের ছেলেমেয়েদের আত্মরক্ষার জন্য স্কুলগুলোতে ট্রেনিং এর ব্যবস্থা করা, সর্বোপরি নারী সংক্রান্ত মামলাগুলো একটি নির্দিষ্ট সময়ে মধ্যে রায় প্রদান করার দাবি রাখা হয়।  মিছিল থেকে এই তিনটি দাবি  পেশ করার পাশাপাশি নারীদের সুরক্ষা প্রদানের জোড়ালো স্লোগান তোলা হয়েছিল।

Releated Posts

জাতীয় খাদ্য সুরক্ষা আইনে কেন্দ্রীয় বরাদ্দ ব্যবহারে উত্তর-পূর্বে শীর্ষে ত্রিপুরা

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: জাতীয় খাদ্য সুরক্ষা আইন-এর আওতায় ন্যায্যমূল্যের দোকানের ডিলারদের জন্য কেন্দ্রীয় সরকারের বরাদ্দ…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026
Scroll to Top