News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নেশা সামগ্রী পাচারের খবর সংগ্রহ করতে গিয়ে একাংশ পুলিশ দ্বারা বাধাপ্রাপ্ত সাংবাদিক
Image

নেশা সামগ্রী পাচারের খবর সংগ্রহ করতে গিয়ে একাংশ পুলিশ দ্বারা বাধাপ্রাপ্ত সাংবাদিক

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৮ আগস্ট:নেশাসামগ্রী পাচার বন্ধের চেষ্টা করায় নেশা সামগ্রী পাচারকারীদের আত্ম সহায়ক এক পুলিশ কর্তৃক বাঁধার মুখে সাংবাদিক। ঘটনা তেলিয়ামুড়া রেল স্টেশনে।  নেশামুক্ত ত্রিপুরার স্বপ্নকে ধুলিস্যাৎ করে দিচ্ছে মাদক পাচারকারীদের আত্ম সহায়ক রাজ্যের একাংশ পুলিশকর্মীরা। আবারও এরকমই এক খবর সংগ্রহ করতে গিয়ে তেলিয়ামুড়া জি.আর.পি থানার এক পুলিশ সাব ইন্সপেক্টর সুনীল চরণ দাসের বাঁধার সম্মুখীন সাংবাদিকরা।

পরবর্তীতে নিজের আসল পরিচয় প্রকাশ্যে আসার ভয়ে রেলস্টেশন চত্বর ছেড়ে তরিঘড়ি পালিয়ে যায় ওই পুলিশ অফিসার। ঘটনা, শনিবার সন্ধ্যা রাতে ত্রিশাবাড়িস্থিত তেলিয়ামুড়া রেলস্টেশনে।

ঘটনায় রাতেই সাংবাদিকদের তরফ থেকে জি.আর.পি থানার আই.সি ইন্টু মারাকের নিকট ডেপুটেশন প্রদান করা হয়। তেলিয়ামুড়ার সাংবাদিকদের কাছে খবর আসে যে  শনিবার সন্ধ্যা রাতে জি.আর.পি পুলিশের সহযোগিতায় তেলিয়ামুড়া রেলস্টেশন থেকে পাচারের উদ্দেশ্যে গাঁজা তোলা হবে রেলে।

সে খবর পাওয়া মাত্রই তেলিয়ামুড়ার বেশ কয়েকজন সাংবাদিক এই ঘটনার সংবাদ সংগ্রহ করতে রেল স্টেশনে ছুটে যায়। তেলিয়ামুড়া রেল স্টেশনে সন্দেহভাজন গাঁজা পাচারকারীদের ব্যাগ তল্লাশি করার কথা বলতেই, পাচারকারীদের একপ্রকার ইন্ধনের ইঙ্গিত দিয়ে সেখানে উপস্থিত এক সাংবাদিক’কে কর্তব্য পালনে বাঁধা সৃষ্টি করে ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তেলিয়ামুড়া জি.আর.পি থানার গুণধর ওই পুলিশ সাব ইন্সপেক্টর সুনীল চরণ দাস।

Releated Posts

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কর্তৃক উদ্বোধন করা নেশামুক্ত যুব বিকশিত ভারত সংকল্প অভিযান এর ভার্চুয়াল সূচনা অনুষ্ঠানে অংশ নিলেন রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আজ সকালে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের কনফারেন্স হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বারা…

ByByReshmi Debnath Aug 2, 2026

ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে খাবার আত্মসাতের অভিযোগ, তিন রাঁধুনিকে  আটক করে বিক্ষোভ ছাত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আগরতলার জগন্নাথ বাড়ি সংলগ্ন ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে ছাত্রীদের জন্য বরাদ্দ…

ByByReshmi Debnath Aug 2, 2026

সিপিআইএম ধর্মীয় বিভাজনের রাজনীতি করছে, অভিযোগ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট:  গত কয়েকদিন ধরে সিপিআইএমের একাংশ নেতৃত্ব বিতর্কিত মন্তব্যের মাধ্যমে ধর্মীয় অস্থিরতা তৈরির চেষ্টা…

ByByReshmi Debnath Aug 2, 2026

রাজনীতি থেকে সরে শিক্ষকতায় প্রত্যাবর্তন, এমবিবি স্কুলে যোগ দিলেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা

আগরতলা, ২ আগস্ট: সক্রিয় রাজনৈতিক জীবন থেকে সরে এসে আবারও শিক্ষকতার পেশায় ফিরলেন রাজ্যের প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা।…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top