News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কালীমাতা সংঘের ব্যবস্থাপনায় ন্যাচারোপ্যাথিক অর্গানাইজেশন হারবাল কেয়ারের সহায়তায় বিনামূল্যে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত

কালীমাতা সংঘের ব্যবস্থাপনায় ন্যাচারোপ্যাথিক অর্গানাইজেশন হারবাল কেয়ারের সহায়তায় বিনামূল্যে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ আগস্ট:
স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আগরতলা রেলস্টেশন সংলগ্ন কালীমাতা সংঘের ব্যবস্থাপনায় বিনামূল্যে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয় রবিবার।

আয়ূশ/ বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত ন্যাচারোপ্যাথিক অর্গানাইজেশন হারবাল কেয়ারের সহায়তায় অনুষ্ঠিত হয় এই স্বাস্থ্য শিবির।সমাজ সেবার ভাবনায় এলাকার জনগণের জন্য স্বাস্থ্য পরীক্ষার সুযোগ তৈরি করার উদ্দেশ্যে নিয়েই কালীমাতা সংঘ এই উদ্যোগে সামিল হয়।

ক্লাব কর্তৃপক্ষ এবং স্থানীয় লোকজনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে সকাল ১১টা থেকে শুরু হয় এই শিবির। শেষ পর্যন্ত প্রায় ৫০ জন এই স্বাস্থ্য শিবিরের সুবিধা গ্রহণ করেন।হারবাল কেয়ারের পক্ষে ডঃ এস কে দেববর্মা এবং ডিরেক্টর দিলীপ বিশ্বাস শিবিরে আগত লোকজনকে প্রয়োজনীয় পরামর্শ এবং স্বাস্থ্য পরিসেবা প্রদান করেন।

এছাড়াও উপস্থিত ছিলেন কালীমাতা সংঘের সভাপতি রাখাল দেবনাথ, সম্পাদক সুদীপ দে এবং যুগ্ম সম্পাদক প্রসেনজিৎ চক্রবর্তী ও প্রতিম দে। আগামীদিনেও এই ধরনের সমাজসেবামূলক প্রয়াস জারি থাকবে বলে ক্লাব কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে।

Releated Posts

দুই ঘণ্টায় স্কুটি চুরি মামলার কিনারা, দুই অভিযুক্ত আটক

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: ভোরবেলা স্কুটি চুরির ঘটনার মাত্র দুই ঘণ্টার মধ্যে দুই অভিযুক্তকে আটক করে চুরি যাওয়া স্কুটি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

বিশ্বকর্মা পূজাকে ঘিরে বটতলা মূর্তির বাজারে জমজমাট কেনাকাটা

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজাকে সামনে রেখে আগরতলার বটতলা মূর্তির বাজারে ধীরে ধীরে জমে উঠছে কেনাকাটা। ছোট থেকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

তিন গাড়ির সংঘর্ষ, আহত বেশ কয়েকজন

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: আজ সকালে গোকুলনগর রাস্তার মাথা ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top