বুলন্দশহর, ১৮ আগস্ট (হি.স.): উত্তর প্রদেশের বুলন্দশহর জেলায় যাত্রীবোঝাই বাস ও পিকআপ ট্রাকের মধ্যে সংঘর্ষে প্রাণ হারালেন ১০ জন। ভয়াবহ এই দুর্ঘটনায় কমপক্ষে ২৭ জন আহত হয়েছেন। রবিবার দুর্ঘটনাটি ঘটেছে সালেমপুর থানা এলাকায়। আহতদের প্রথমে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। পরে ৪ জনকে সঙ্কটজনক অবস্থায় মেরঠ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। উত্তর প্রদেশের পরিবহন মন্ত্রী দয়া শঙ্কর সিং বলেছেন, “বুলন্দশহরে দুর্ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। আমরা কার্যকর ব্যবস্থা নিচ্ছি। ঘটনাটি দুর্ভাগ্যজনক এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।” বুলন্দশহরের ডিএম চন্দ্র প্রকাশ সিং বলেছেন, রবিবার একটি প্রাইভেট বাস এবং একটি পিকআপ ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়। আহতদের চিকিৎসা প্রদান আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

বুলন্দশহরে বাস ও পিকআপ ট্রাকের সংঘর্ষে মৃত্যু ১০ জনের, আহত কমপক্ষে ২৭
Releated Posts
নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ
নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…
ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি
কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…
গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭
নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…
নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম
নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…


















