News Flash

  • Home
  • দেশ
  • বুলন্দশহরে বাস ও পিকআপ ট্রাকের সংঘর্ষে মৃত্যু ১০ জনের, আহত কমপক্ষে ২৭
Image

বুলন্দশহরে বাস ও পিকআপ ট্রাকের সংঘর্ষে মৃত্যু ১০ জনের, আহত কমপক্ষে ২৭

বুলন্দশহর, ১৮ আগস্ট (হি.স.): উত্তর প্রদেশের বুলন্দশহর জেলায় যাত্রীবোঝাই বাস ও পিকআপ ট্রাকের মধ্যে সংঘর্ষে প্রাণ হারালেন ১০ জন। ভয়াবহ এই দুর্ঘটনায় কমপক্ষে ২৭ জন আহত হয়েছেন। রবিবার দুর্ঘটনাটি ঘটেছে সালেমপুর থানা এলাকায়। আহতদের প্রথমে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। পরে ৪ জনকে সঙ্কটজনক অবস্থায় মেরঠ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। উত্তর প্রদেশের পরিবহন মন্ত্রী দয়া শঙ্কর সিং বলেছেন, “বুলন্দশহরে দুর্ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। আমরা কার্যকর ব্যবস্থা নিচ্ছি। ঘটনাটি দুর্ভাগ্যজনক এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।” বুলন্দশহরের ডিএম চন্দ্র প্রকাশ সিং বলেছেন, রবিবার একটি প্রাইভেট বাস এবং একটি পিকআপ ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়। আহতদের চিকিৎসা প্রদান আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

Releated Posts

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026

বেঙ্গালুরুতে ভয়াবহ হামলা, কলকাতার নার্সকে অ্যাসিড ও ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ

বেঙ্গালুরু, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): বেঙ্গালুরুর জেপি নগরের তৃতীয় পর্যায়ে নারায়ণ ক্লিনিকের কাছে বৃহস্পতিবার সকালে প্রকাশ্য রাস্তায় এক ২৬…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top