News Flash

  • Home
  • Uncategorized
  • জলবায়ু পরিবর্তন ও গ্লোবাল ওয়ার্মিং মানুষের জন্য দু’টি চরম বিপদ : অমিত শাহ
Image

জলবায়ু পরিবর্তন ও গ্লোবাল ওয়ার্মিং মানুষের জন্য দু’টি চরম বিপদ : অমিত শাহ

আহমেদাবাদ, ১৮ আগস্ট (হি.স.): জলবায়ু পরিবর্তন ও গ্লোবাল ওয়ার্মিং মানুষের জন্য দু’টি চরম বিপদ। উদ্বেগ প্রকাশ করে এমনটাই বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার গুজরাটের আহমেদাবাদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অক্সিজেন পার্ক ও ঝিলের উদ্বোধন করেছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলও।এই অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, “আহমেদাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশন ১০০ দিনের মধ্যে ৩০ লক্ষ গাছ লাগানোর সিদ্ধান্ত নিয়েছে। আমিও এই অভিযানে যোগ দিয়েছি… আহমেদাবাদের জনতারও এই অভিযানে যোগ দেওয়া উচিত। জলবায়ু পরিবর্তন এবং গ্লোবাল ওয়ার্মিং এখন মানুষের জন্য দু’টি চরম বিপদ। প্রধানমন্ত্রী মোদী ‘এক পেড় মা কে নাম’ এবং আমাদের মায়েদের সঙ্গে একটি গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন। আমাদের সকলেরই নিজেদের দায়িত্ব বোঝা উচিত এবং গাছ লাগানো উচিত।”

Releated Posts

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top