News Flash

Image

সোমবার হাইলাকান্দিতে মন্ত্রী রণজিৎ দাস

হাইলাকান্দি (অসম) ১৭ আগস্ট (হি.স.) : রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, খাদ্য ও অসামরিক সরবরাহ, গ্রাহক পরিক্রমা, আইন ও বিচার মন্ত্রী রণজিৎ দাস বরাক উপত্যকা সফরের তৃতীয় দিনে সোমবার হাইলাকান্দি আসছেন। সোমবার তিনি সকাল সাড়ে ১০ টায় কাটলিছড়া উন্নয়ন খণ্ড কার্যালয় পরিদর্শন করবেন এবং অমৃত সরোবর প্রকল্প সহ গ্রাম উন্নয়ন প্রকল্পগুলির কাজকর্ম খতিয়ে দেখবেন। এরপর তিনি লালা উন্নয়ন খন্ডের প্রকল্পগুলি পরিদর্শন করবেন। মন্ত্রী রঞ্জিত দাস এরপর বিকাল ৩ টায় হাইলাকান্দির দলীয় কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে মিলিত হবেন। এরপর বিকেল সাড়ে ৪টায় জেলা আয়ুক্তের কার্যালয়ে খাদ্য ও অসামরিক সরবরাহ, গ্রাহক পরিক্রমা,পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের আধিকারিকদের সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন। এরপর মন্ত্রী হাইলাকান্দি সার্কিট হাউসে রাত্রি যাপন করে পরদিন মঙ্গলবার করিমগঞ্জ চলে যাবেন।

Releated Posts

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026

২২ জুন থেকে শুরু অম্বুবাচী মেলা, ২৬ জুন খুলবে কামাখ্যা মন্দিরের দ্বার

গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী মেলা উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে কামাখ্যা মন্দির-এ।…

ByByNews Desk Jun 16, 2026

উত্তর-পূর্বে তফসিলি জনজাতির আয়কর ছাড়ের বিরুদ্ধে মামলা শুনতে নারাজ সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের তফসিলি জনজাতি (এসটি) সম্প্রদায়ের জন্য আয়কর ছাড়ের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের…

ByByNews Desk Jun 16, 2026

শিলংয়ে উত্তর-পূর্ব অবকাঠামো সম্মেলনের উদ্বোধন করলেন নীতিন গড়করি

শিলং, ১৫ জুন: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারি সোমবার মেঘালয়ের শিলং-এ উত্তর-পূর্ব ভারত অবকাঠামো সম্মেলন…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top