News Flash

  • Home
  • প্রধান খবর
  • চিকিৎসকদের কর্মবিরতিতে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ব্যাহত চিকিৎসা পরিষেবা
Image

চিকিৎসকদের কর্মবিরতিতে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ব্যাহত চিকিৎসা পরিষেবা

আলিপুরদুয়ার, ১৭ আগস্ট (হি. স.) :   আর জি করের ঘটনার প্রতিবাদে শনিবার ২৪ ঘণ্টা কর্মবিরতির ডাক দিয়েছে আইএমএ। যার জেরে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ব্যাহত চিকিৎসা পরিষেবা। বন্ধ রয়েছে আউটডোর। এর ফলে সমস্যায় পড়েছেন রোগীরা।  প্রসঙ্গত, আর জি করের ঘটনার পর থেকে দেশজুড়ে প্রতিবাদ বিক্ষোভ চলছে। চিকিৎসকদের কর্মবিরতির জেরে সমস্যায় পড়ছেন রোগীরা। চিকিৎসা করাতে এসে বাধ্য হয়ে ঘরে ফিরে যাচ্ছেন রোগী ও রোগীর পরিজনেরা। এদিন আলিপুরদুয়ার জেলা হাসপাতালেও চিকিৎসা পরিষেবা নিতে এসে ফিরে যান অনেকে। এদিন হাসপাতালে ছুটে আসেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা বিধায়ক সুমন কাঞ্জিলাল।চিকিৎসকদের সঙ্গে কথা বলে জরুরি ভিত্তিতে রোগী দেখার ব্যাবস্থা করেন তিনি। শীঘ্রই চিকিৎসা পরিষেবা যাতে স্বাভাবিক হয় এমনটাই দাবী জানান রোগী ও রোগীর পরিজনেরা। রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা বিধায়ক সুমন কাঞ্জিলাল জানান, গোটা দেশ জুড়ে চিকিৎসকদের কর্মবিরতি চলছে। এর প্রভাব পড়ছে হাসপাতালে। আউটডোর বন্ধ রাখা হয়েছে ।তবে আমরা কথা বলে দূরদূরান্ত থেকে আসা রোগীদের জরুরি ভিত্তিতে পরিষেবা দেওয়ার চেষ্টা করছি।

Releated Posts

মোদি-ট্রাম্প বৈঠক সম্পর্কোন্নয়নের ইতিবাচক সূচনা, তবে আস্থা পুনর্গঠনই হবে মূল চাবিকাঠি

ওয়াশিংটন, ১৮ জুন (আইএএনএস): ফ্রান্সে জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক…

ByByNews Desk Jun 18, 2026

ফ্রান্সে তৈরি হচ্ছে প্রথম ঐতিহ্যবাহী হিন্দু মন্দির, উদ্বোধন সেপ্টেম্বরে

প্যারিস, ১৮ জুন (আইএএনএস): ফ্রান্সে শীঘ্রই উদ্বোধন হতে চলেছে দেশটির প্রথম ঐতিহ্যবাহী হিন্দু মন্দির। ভারতীয় প্রবাসী সম্প্রদায়ের সদস্যরা…

ByByNews Desk Jun 18, 2026

জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…

ByByNews Desk Jun 17, 2026

জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top