News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রথা মেনে দূর্গা বাড়িতে মনসা পূজার অনুষ্ঠান
Image

প্রথা মেনে দূর্গা বাড়িতে মনসা পূজার অনুষ্ঠান

আগরতলা, ১৭ আগস্ট: আজ বিষহরি মনসা দেবীর পুজো। ঘরে ঘরে পুজিত হচ্ছেন দেবী মনসা। তেমনি, প্রথা মেনে দূর্গাবাড়িতে অনুষ্ঠিত হচ্ছে মনসা পূজা। শ্রাবণ মাসের সংক্রান্তি তিথিতে অনুষ্ঠিত হয় মনসা পূজা। মনসা, কেতকা, পদ্মাবতী—এই নামেই মনসাদেবী সমধিক প্রসিদ্ধ।

মূলত হিন্দুধর্মে  মনসা হলেন ভগবান শিবের কন্যা কিন্তু একজন ঋষির দ্বারা লালিত-পালিত হয়েছিলেন তিনি। মা মনসার দুই রকম রূপ। পৌরাণিক রূপ অন্যটি হলো লৌকিক রূপ। মা মনসা কে মূলত শিবের পুত্রী হিসেবে পুজো করা হয়। আগেকার দিনে মূলত জেলে ও কৃষক সম্প্রদায়ের মানুষ মায়ের পুজো করত। পরে ধীরে ধীরে এই পুজোর প্রচলন বাড়ে। মা মনসার জন্ম বৃত্তান্ত নিয়ে নানারকমের কাহিনি রয়েছে। কেউ বলেন তিনি পদ্মবনে জন্মগ্রহণ করেছেন। কেউ বলে তিনি কেয়াবনে জন্মগ্রহণ করেছেন। কেউ কেউ আবার বলে থাকেন তিনি পাতাল কুমারী কারণ তার জন্ম পাতালে। মা মনসার সঙ্গে চাঁদ সওদাগরের দ্বন্দ্ব সর্বজনবিহিত। চাঁদ সওদাগর মূলত ছিলেন শিবের ভক্ত। তিনি মা মনসা কে কিছুতেই দেবী হিসেবে মানতে চাননি প্রথমে। পরে তারই হাতে দেওয়া ফুল দিয়ে প্রথম মর্ত্যলোকে মা মনসার প্রথম পুজো আরম্ভ হয়।

দূর্গাবাড়ির পুরোহিত জানিয়েছেন, মা মনসা বিহার , বাংলা , ত্রিপুরা,ওড়িশা , ঝাড়খণ্ড , আসাম এবং উত্তর-পূর্ব ভারতের অন্যান্য অংশে এবং উত্তরাখণ্ডে প্রধানত সাপের কামড় প্রতিরোধ ও নিরাময়ের জন্য এবং উর্বরতা ও সমৃদ্ধির জন্য পূজিত হয়ে থাকেন।

Releated Posts

পুলিশের বিরুদ্ধে অভিযোগ, মানবাধিকার কমিশনের দ্বারস্থ বাম শিক্ষক সংগঠন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: শান্তিপূর্ণ আন্দোলনরত ২০২৪ সালের টেট উত্তীর্ণ বেকারদের উপর পুলিশি হস্তক্ষেপ ও বলপ্রয়োগের অভিযোগ তুলে ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 30, 2026

উদ্ভাবন, ডিজিটাল সংযোগ ও স্টার্টআপ বিকাশে নতুন কর্মসূচি ত্রিপুরায়

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: উদ্ভাবন, ডিজিটাল অন্তর্ভুক্তি এবং স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ত্রিপুরা সরকারের তিনটি গুরুত্বপূর্ণ উদ্যোগের…

ByByReshmi Debnath Sep 30, 2026

বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগ, উদ্ধার করল পুলিশ

সোনামুড়া, ৩০ সেপ্টেম্বর: বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে এক নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগের তদন্তে সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ।…

ByByReshmi Debnath Sep 30, 2026

এসআইআর নিয়ে ছয় দফা দাবিতে মুখ্য নির্বাচনী আধিকারিককে স্মারকলিপি এসইউসিআইয়ের, জ্ঞানেশ কুমারের বরখাস্তের দাবি

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে ছয় দফা দাবি জানিয়ে ত্রিপুরার মুখ্য…

ByByReshmi Debnath Sep 30, 2026
Scroll to Top